আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজখেলাধুলাদর্শনায় মেমনগর মাঠে হাসান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

দর্শনায় মেমনগর মাঠে হাসান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন




দর্শনা অফিস:

দর্শনা পৌর এলাকার মেমনগর মাঠে শুরু হয়েছে ‘হাসান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’। গতকাল মঙ্গলবার বিকেলে রামাযুসের আয়োজনে আনুষ্ঠানিকভাবে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর মেমনগর মাঠে টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হয় যশোর একাদশ ও নাটোর একাদশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে নাটোর একাদশকে ২-১ গোলে হারিয়ে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করে যশোর একাদশ। খেলার ধারাভাষ্য দেন হাসান ও সবুজ। ম্যাচ পরিচালনা করেন নিপুন, রবিউল ও সিয়াম। টুর্নামেন্ট ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
উদ্বোধনী অনুষ্ঠানে দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট বলেন, প্রতিযোগিতামূলক খেলাধুলা তরুণদের সুপ্ত প্রতিভা বিকাশের পাশাপাশি শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই পড়াশোনার পাশাপাশি তরুণদের খেলাধুলা ও বিভিন্ন শিক্ষামূলক প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ বাড়াতে হবে। বক্তারা বলেন, প্রত্যন্ত অঞ্চলে অনেক প্রতিভাবান তরুণ রয়েছেন, সুযোগের অভাবে যাদের প্রতিভার বিকাশ ঘটে না। নিয়মিত খেলাধুলার আয়োজন হলে এসব তরুণের প্রতিভা বিকশিত হওয়ার পাশাপাশি তাদের মধ্যে সাহস, শৃঙ্খলা ও সহনশীলতার চর্চা তৈরি হবে। একই সঙ্গে মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে তরুণদের দূরে রাখতেও খেলাধুলা কার্যকর ভূমিকা রাখতে পারে।
রামাযুসের সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন যুবদল নেতা মোর্শেদুর রহমান লিংকন। টুর্নামেন্ট আয়োজনে সার্বিক সহযোগিতা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুক্তা ও আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তরফদার সাবু, দর্শনা পৌর বিএনপির অন্যতম সমন্বয়ক এনামুল হক শাহ মুকুল, নাহারুল ইসলাম মাস্টার, ইকবাল হোসেন, মাহবুব উল ইসলাম খোকন, সাংবাদিক শরীফ উদ্দীন, রেজাউল ইসলাম, নাসির উদ্দিন খেদু, লুৎফর রহমান, মোমিনুল ইসলাম ও শফিকুল আজম তোতা। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা নজির আহম্মেদ, আজিজুল হক ও সাবেক কাউন্সিলর রেজাউল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়াপ্রেমী ব্যক্তিরা।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ