আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজদেশের খবরখুলনা বিভাগদামুড়হুদায় ইউএনও-ওসি ও বিএনপি নেতাকে জিয়া মঞ্চের ফুলেল শুভেচ্ছা

দামুড়হুদায় ইউএনও-ওসি ও বিএনপি নেতাকে জিয়া মঞ্চের ফুলেল শুভেচ্ছা




দামুড়হুদা অফিস:

দামুড়হুদায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), অফিসার ইনচার্জ (ওসি) ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জিয়া মঞ্চের উপজেলা শাখার নেতৃবৃন্দ। সৌজন্য সাক্ষাতের পাশাপাশি উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক কর্মকাণ্ড ও সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে তাদের সঙ্গে মতবিনিময় করেন নেতারা। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে প্রথমে জিয়া মঞ্চের নেতৃবৃন্দ দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে ইউএনও লাভলী ইয়াসমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের নেতারা। সাক্ষাৎকালে জিয়া মঞ্চের সাংগঠনিক কার্যক্রম, উপজেলার সার্বিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। স্থানীয় পর্যায়ে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে দায়িত্বশীল ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন জিয়া মঞ্চের নেতৃবৃন্দ।
পরে তারা দামুড়হুদা মডেল থানায় গিয়ে অফিসার ইনচার্জ (ওসি) মেসবাহ উদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তার কার্যালয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতারা। এ সময় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক বিভিন্ন সমস্যা এবং জননিরাপত্তার বিষয়েও মতবিনিময় হয়। এরপর জিয়া মঞ্চের নেতৃবৃন্দ দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকার মনিরুল ইসলামের ফলের দোকানে গিয়ে দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের সভাপতি রফিকুল হাসান তনুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তাকেও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাতের এসব কর্মসূচিতে জিয়া মঞ্চের দামুড়হুদা উপজেলা শাখার সভাপতি প্রভাষক আবুল কালাম, সিনিয়র সহ-সভাপতি কবির উদ্দিন মোড়ল, সহ-সভাপতি সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক তারিক কাজী ইমরান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রভাষক হাসমত উল্লাহসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জিয়া মঞ্চের নেতৃবৃন্দ জানান, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই তাদের অন্যতম লক্ষ্য। স্থানীয় মানুষের সমস্যা ও দুর্ভোগের কথা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সামাজিক ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেয়া হবে।
উল্লেখ্য, জিয়া মঞ্চের চুয়াডাঙ্গা জেলা শাখার অনুমোদনে দামুড়হুদা উপজেলা শাখায় ৯১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে প্রভাষক মো. আবুল কালামকে সভাপতি এবং মো. তারিক কাজী ইমরানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। নবগঠিত কমিটিকে আগামী ৬০ দিনের মধ্যে উপজেলার সব ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ