আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজখেলাধুলাদামুড়হুদায় সজীব একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ইমাম ফল ভান্ডার

দামুড়হুদায় সজীব একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ইমাম ফল ভান্ডার




দামুড়হুদা অফিস:

মাঠজুড়ে দর্শকের উচ্ছ্বাস, খেলোয়াড়দের টানটান লড়াই আর গোলের অপেক্ষায় মুহূর্তে মুহূর্তে বাড়তে থাকা উত্তেজনা সব মিলিয়ে জমে উঠেছিল দামুড়হুদায় মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। শেষ পর্যন্ত প্রতিপক্ষের জালে একমাত্র গোলটি করে শিরোপা নিশ্চিত করে ইমাম ফল ভান্ডার ফুটবল একাদশ। শক্তিশালী সজীব ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দলটি। গতকাল শনিবার বিকেল পাঁচটার দিকে দামুড়হুদা উপজেলার ঐতিহ্যবাহী মিনি স্টেডিয়াম ফুটবল মাঠে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলা দেখতে বিকেল থেকেই মাঠে জড়ো হতে থাকেন দর্শকেরা। একপর্যায়ে শত শত দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে পুরো মাঠ। ‘মাদক ছাড়ো, খেলাকে আঁকড়ে ধরো, সুস্থ সুন্দর সমাজ গড়ো’ এ স্লোগানকে সামনে রেখে দামুড়হুদা স্পোর্টিং ক্লাব এ মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। টুর্নামেন্টে মোট চারটি দল অংশ নেয়।
ফাইনালে মুখোমুখি হয় ইমাম ফল ভান্ডার ফুটবল একাদশ ও সজীব ফুটবল একাদশ। শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে জমিয়ে তোলে ম্যাচ। নির্ধারিত সময়ের পুরোটা জুড়েই চলে হাড্ডাহাড্ডি লড়াই। তবে শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে ইমাম ফল ভান্ডার একাদশের ১১ নম্বর জার্সিধারী খেলোয়াড় তরিকুলের করা একমাত্র গোলটি। তরিকুলের সেই গোলের পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে সজীব ফুটবল একাদশ। একের পর এক আক্রমণ করেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি দলটি। ফলে ১-০ গোলের ব্যবধানেই জয় নিশ্চিত করে ইমাম ফল ভান্ডার ফুটবল একাদশ। খেলা শেষে মাঠেই অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এখলাস উদ্দিন সুজন।
তিনি বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও দেশকে ধ্বংস করে দেয়। লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলাই পারে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে। এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা ও সাবেক ইউপি সদস্য একরামুল হক। তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য তরুণদের মাঠমুখী করা। মাদকের বিরুদ্ধে এটি আমাদের সামাজিক আন্দোলন। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা প্রেসক্লাব সাংবাদিক সমিতির সহসভাপতি মোজাম্মেল শিশির ও উপজেলা যুবদল নেতা মাফিজুর রহমান জনি। পরে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন। শিরোপা জয়ের আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠেন ইমাম ফল ভান্ডার একাদশের খেলোয়াড় ও সমর্থকেরা। ফাইনালের সেরা খেলোয়াড় বা ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের ১১ নম্বর জার্সিধারী তরিকুল ইসলাম। টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন তুহিন। আর সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হন সজীব ফুটবল একাদশের হৃদয়। ফাইনাল ম্যাচ পরিচালনা করেন রেফারি শহীদ আজম সদু, নুরুল ও নাহিদ। পুরো ম্যাচের ধারাভাষ্য দেন হাফিজুর রহমান। দর্শকদের মধ্য থেকেও দেওয়া হয় বিশেষ স্বীকৃতি। সেরা দর্শক হিসেবে নির্বাচিত হন সাবুর আলী ও বাবু।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ