আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজখেলাধুলাদুই স্ত্রীর সংঘর্ষে অজ্ঞান হয়ে গেলেন মিশরের কোচ

দুই স্ত্রীর সংঘর্ষে অজ্ঞান হয়ে গেলেন মিশরের কোচ




স্পোর্টস ডেস্কঃ
ছুটির দিনে বর্তমান স্ত্রীর সঙ্গে নিরিবিলি কিছুটা সময় কাটাবেন, এমনটাই ভেবেছিলেন তিনি। কিন্তু সেই বিশ্রাম যে এমন এক ভয়ংকর আর বিব্রতকর অভিজ্ঞতায় রূপ নেবে, তা হয়তো কল্পনাও করেননি মিশর জাতীয় ফুটবল দলের কোচ হোসাম হাসান। বর্তমান ও সাবেক স্ত্রীর মধ্যে ঘটা এক তুমুল মারামারির মাঝখানে পড়ে রীতিমতো অজ্ঞানই হয়ে গেলেন তিনি! সম্প্রতি মিশরের উত্তর উপকূলের একটি রিসোর্টে ঘটেছে এমনই এক তুলকালাম কাণ্ড।

স্কাই নিউজ আরাবিয়ার প্রতিবেদন অনুযায়ী, হোসাম হাসান তার বর্তমান স্ত্রী দান-আদমকে নিয়ে মেরিনা রিসোর্ট এলাকার একটি হোটেলে ছুটি কাটাচ্ছিলেন। জনপ্রিয় গায়ক মোহামেদ রমজানের একটি কনসার্ট উপভোগ করে তারা কেবলই হোটেলের ক্যাফেতে এসে বসেছিলেন। উদ্দেশ্য ছিল একটু বিশ্রাম নেওয়া। কিন্তু হঠাৎ করেই সেখানে হাজির হন হাসানের সাবেক স্ত্রী হুয়াইদার সন্তানেরা। তারা এসেই হাসানকে জোর করে চেয়ার থেকে টেনে তুলে তাদের সঙ্গে যাওয়ার জন্য চাপ দিতে থাকে। আর এখান থেকেই মূলত ঝামেলার সূত্রপাত।

স্ত্রীর অভিযোগ, এই বিশৃঙ্খলার মাঝে কেউ একজন সরাসরি তার মুখে গরম কফি ছুঁড়ে মারে। শুধু তাই নয়, তাকে এলোপাতাড়ি চড়-ঘুষি মারা হয় এবং চুল টেনেও হেনস্তা করা হয়। এমনকি তার সন্তানদের গায়েও হাত তোলা হয় বলে দাবি করেন তিনি।

পুরো এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সবচেয়ে করুণ অবস্থার শিকার হন খোদ হোসাম হাসান। একদিকে বর্তমান স্ত্রী, অন্যপাশে সাবেক স্ত্রী ও সন্তানেরা। এমন ত্রিমুখী সংকটে পড়ে তিনি আক্ষরিক অর্থেই দিশেহারা হয়ে যান। কাকে সামলাবেন আর কাকে রক্ষা করবেন, সেই মানসিক চাপে একপর্যায়ে তিনি ক্যাফের মেঝেতেই লুটিয়ে পড়েন এবং জ্ঞান হারান। হোটেলের অন্য অতিথিরা এই অপ্রত্যাশিত তাণ্ডবে ভয় পেয়ে গেলে তাদেরই একজন জরুরি ভিত্তিতে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে এই ভয়ংকর পরিস্থিতি শান্ত করে।

জানা গেছে, ঘটনার পর সাবেক স্ত্রী হুয়াইদা থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন, তবে পরবর্তীতে তিনি নিজেই তা প্রত্যাহার করে নেন। অন্যদিকে, গণমাধ্যমের কাছে ক্ষোভ ও আবেগ প্রকাশ করেছেন বর্তমান স্ত্রী দান-আদম। নিজেকে চরম অসহায় দাবি করে তিনি জানান, তার ওপর যেভাবে দলবদ্ধ আক্রমণ হয়েছে, তার একটি সুষ্ঠু বিচার তিনি চান। তবে যেহেতু পুলিশ ইতোমধ্যেই বিষয়টি নিয়ে কাজ করছে, তাই এ নিয়ে তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ