আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজদেশের খবরখুলনা বিভাগপ্রান্তিক মানুষের ন্যায়বিচার নিশ্চিতে গ্রাম আদালতের প্রচার বাড়ানোর আহ্বান

প্রান্তিক মানুষের ন্যায়বিচার নিশ্চিতে গ্রাম আদালতের প্রচার বাড়ানোর আহ্বান




দামুড়হুদা অফিস:

গ্রামাঞ্চলের দরিদ্র, অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সহজে ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালতের কার্যক্রম আরও সক্রিয় করার ওপর গুরুত্ব দিয়েছেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতারা। তারা বলেন, ছোটখাটো বিরোধের নিষ্পত্তিতে গ্রাম আদালত কার্যকর ভূমিকা রাখতে পারে। এ জন্য গ্রাম আদালত সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি স্থানীয়ভাবে প্রচলিত অনানুষ্ঠানিক সালিসের পরিবর্তে আইনসম্মত বিচারিক সেবা গ্রহণে উৎসাহিত করতে হবে।
গতকাল রবিবার বিকেল তিনটায় হাউলী ইউনিয়ন পরিষদের সভাকক্ষে গ্রাম আদালত সক্রিয়করণে ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়)’ প্রকল্পের অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়। হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিনের সভাপতিত্বে সভায় ইউনিয়ন পরিষদের সদস্য, প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, ইমাম এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
সভায় বক্তারা বলেন, গ্রামাঞ্চলের অনেক মানুষ আইনি জটিলতা, অর্থনৈতিক অসচ্ছলতা ও সচেতনতার অভাবে যথাযথ বিচারিক সেবা থেকে বঞ্চিত হন। ছোটখাটো বিরোধের নিষ্পত্তিতে তাদের অনেক সময় ও অর্থ ব্যয় করতে হয়। এ পরিস্থিতিতে গ্রাম আদালত সম্পর্কে মানুষের ধারণা পরিষ্কার করা এবং এর কার্যক্রমকে আরও গতিশীল করা প্রয়োজন। তারা আরও বলেন, গ্রাম আদালতের মাধ্যমে আইন অনুযায়ী নিষ্পত্তিযোগ্য বিরোধের স্থানীয় পর্যায়ে সমাধানের সুযোগ রয়েছে। এ ব্যবস্থা সম্পর্কে সাধারণ মানুষকে জানানো গেলে বিচারপ্রার্থীরা সহজে সেবা পাওয়ার পথ খুঁজে পাবেন। পাশাপাশি উচ্চ আদালতে মামলার চাপ কমাতেও গ্রাম আদালত সহায়ক হতে পারে।
বক্তারা উপস্থিত জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, ইমাম এবং গণমাধ্যমকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে গ্রাম আদালতের কার্যক্রম প্রচারে ভূমিকা রাখার আহ্বান জানান। তারা বলেন, গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বাড়াতে পারলে দরিদ্র ও অসহায় মানুষ স্থানীয় পর্যায়ে আইনসম্মত বিচারিক সেবা গ্রহণে আরও উৎসাহিত হবেন।
সভায় আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুল ওয়াহেদ, হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক নাফিস আক্তার সিদ্দিকী, হাউলী ইউনিয়ন জামায়াতের আমির ওবায়দুল হক, সেক্রেটারি আব্দুল গাফফার এবং ইউনিয়ন পরিষদের সদস্য রিকাত আলী, সাবিনা ইয়াসমিন, রওশনারা ও রহিমা খাতুনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাউলী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মনিরুজ্জামান।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ