আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজআইন আদালতবিএনপি নেতা হত্যা মামলায় আলমডাঙ্গার সাবেক ওসি বিপ্লব গ্রেপ্তার

বিএনপি নেতা হত্যা মামলায় আলমডাঙ্গার সাবেক ওসি বিপ্লব গ্রেপ্তার




নিজস্ব প্রতিবেদক:

মাগুরার শালিখায় পুলিশের গুলিতে বিএনপি নেতা মশিউর রহমান নিহত হওয়ার ঘটনায় করা হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার সাবেক অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ। একই মামলায় গ্রেপ্তার করা হয়েছে উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেনকেও। গত মঙ্গলবার রাতে বরিশাল থেকে বিপ্লব কুমার নাথকে গ্রেপ্তার করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গ্রেপ্তারের আগে তিনি টুরিস্ট পুলিশে কর্মরত ছিলেন। ২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারি মাগুরার শালিখায় পুলিশের গুলিতে বিএনপি নেতা মশিউর রহমান নিহত হন। ওই ঘটনার পর পুলিশ বাদী হয়ে দায়ের করা মামলায় নিহত মশিউর রহমানকেও আসামি করা হয়েছিল। দীর্ঘ সময় পর তার মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাবেক এই পুলিশ কর্মকর্তার গ্রেপ্তারের খবর নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় মাগুরার শালিখা উপজেলার ছয়ঘরিয়া এলাকার হাজামবাড়ি মোড়ে বিএনপির অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ ও অবরোধ-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সে সময় শালিখা থানার ওসি ছিলেন বিপ্লব কুমার নাথ।
তৎকালীন পুলিশের ভাষ্য অনুযায়ী, অবরোধ-সমর্থকেরা পুলিশকে লক্ষ্য করে বোমা ও ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ পাল্টা গুলি চালায়। এতে বিএনপি নেতা মশিউর রহমান গুলিবিদ্ধ হন। পরে তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় ওসি বিপ্লব কুমার নাথসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছিলেন বলে সে সময় সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। তবে নিহত মশিউর রহমানের পরিবারের অভিযোগ, তাকে হত্যার ঘটনায় যথাযথ বিচার হয়নি। পরিবারের পক্ষ থেকে পরবর্তী সময়ে এ ঘটনায় হত্যা মামলা করা হয়। মামলায় বিপ্লব কুমার নাথসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। মশিউর রহমান নিহত হওয়ার পর পুলিশ বাদী হয়ে তার নাম উল্লেখ করে এবং আরও কয়েকজনকে আসামি করে মামলা করেছিল। সে সময় পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, সংঘর্ষের সময় অবরোধ-সমর্থকেরা পুলিশকে লক্ষ্য করে হামলা চালিয়েছিলেন। অন্যদিকে, নিহতের পরিবারের অভিযোগ, পুলিশের গুলিতে প্রাণ হারানোর পরও মশিউর রহমানকে মামলার আসামি করা হয়েছিল। এ ঘটনাকে কেন্দ্র করে তখন বিতর্ক সৃষ্টি হয়। পরবর্তী সময়ে তার মৃত্যুর ঘটনায় দায়ীদের বিচারের দাবিতে পরিবার মামলা করে।
বিপ্লব কুমার নাথ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানায়ও অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৩ সালের ১ এপ্রিল তিনি সেখানে যোগ দেন। দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে বলে স্থানীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল। এবার মাগুরার শালিখায় বিএনপি নেতা মশিউর রহমানের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় তার গ্রেপ্তারের খবর সামনে এসেছে। একই মামলায় এসআই ইসমাইল হোসেনকেও গ্রেপ্তার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ