আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজরাজনীতিভাংবাড়ীয়া ইউনিয়ন জামায়াতের টিম বৈঠক অনুষ্ঠিত

ভাংবাড়ীয়া ইউনিয়ন জামায়াতের টিম বৈঠক অনুষ্ঠিত




হাটবোয়ালিয়া প্রতিনিধি:

আলমডাঙ্গার ভাংবাড়ীয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাংবাড়ীয়া ইউনিয়ন শাখার টিম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেল ৫টায় ভাংবাড়ীয়া ইউনিয়ন জামায়াতের কার্যালয়ে ইউনিয়ন জামায়াতের সকল সদস্যের অংশগ্রহণে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন ও দিকনির্দেশনা প্রদান করেন ভাংবাড়ীয়া ইউনিয়ন জামায়াতের আমীর মোহাম্মদ ইমরান হোসাইন। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি রাইতাল হক। বৈঠকে ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারি নিজ নিজ ওয়ার্ডের প্রতিনিধিত্ব করেন। এছাড়াও উপস্থিত ছিলেন শফি উদ্দীন জোয়ার্দার, রফিকুল ইসলাম, জাহিদ ইসলাম, শামিম রেজাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ। বৈঠকে আগামী দিনগুলোতে নেতা-কর্মীদের মানোন্নয়ন, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং আগামী মাসে গণসংযোগ কার্যক্রম বাস্তবায়নের জন্য বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সংগঠনের দায়িত্বশীলদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ