আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজআইন আদালতভারতে যাওয়ার সময় দর্শনা ইমিগ্রেশনে আ.লীগ নেতা গ্রেপ্তার

ভারতে যাওয়ার সময় দর্শনা ইমিগ্রেশনে আ.লীগ নেতা গ্রেপ্তার




দর্শনা অফিস:

চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় রাজশাহীর গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিমুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার জন্য ইমিগ্রেশন চেকপোস্টে এলে তার পাসপোর্ট ও ভিসা যাচাইয়ের সময় আইনগত জটিলতার তথ্য পাওয়া যায়। পরে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করে তার বিরুদ্ধে মামলা থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল রবিবার দুপুর ১২টার দিকে দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার নাসিমুল ইসলাম রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ভগবন্তপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।
দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ইনচার্জ তুহিন মিয়া বলেন, মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার উদ্দেশ্যে নাসিমুল ইসলাম চেকপোস্টে আসেন। নিয়ম অনুযায়ী তার পাসপোর্ট ও ভিসা যাচাই করার সময় আইনগত জটিলতার তথ্য পাওয়া যায়। এরপর গোদাগাড়ী থানায় যোগাযোগ করে তার বিরুদ্ধে মামলা থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নাসিমুল ইসলাম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গোদাগাড়ী পৌর শাখার সাধারণ সম্পাদক। দর্শনা থানার ওসি (তদন্ত) মোখলেসুর রহমান বলেন, গোদাগাড়ী থানায় মামলা থাকার কারণে দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট থেকে নাসিমুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মামলা রয়েছে। পুলিশ সূত্র আরও জানায়, নাসিমুল ইসলামের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানার মামলা নম্বর-৭, তারিখ ৬ ডিসেম্বর ২০২৪ এবং জিআর নম্বর-৬০৫, তারিখ ৬ ডিসেম্বর ২০২৪ রয়েছে। মামলাটিতে দণ্ডবিধির বিভিন্ন ধারার পাশাপাশি দ্য এক্সপ্লোসিভ সাবস্ট্যান্সেস অ্যাক্ট, ১৯০৮ ধারায় অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর নাসিমুল ইসলামকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তার বিরুদ্ধে থাকা মামলার পরবর্তী আইনগত কার্যক্রম গোদাগাড়ী থানাতেই সম্পন্ন হবে।

 

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ