আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজআইন আদালতমহেশপুর সীমান্তে ৪৩ বোতল ভারতীয় মদ উদ্ধার

মহেশপুর সীমান্তে ৪৩ বোতল ভারতীয় মদ উদ্ধার




নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে একটি কলাবাগান থেকে ৪৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। গতকাল শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)’র যাদবপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান চালানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ৪৭/৪-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোপালপুর এলাকার আজিজের কলাবাগানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহল দল। নায়েব সুবেদার আব্দুস সালামের নেতৃত্বে পরিচালিত অভিযানে কলাবাগানের মধ্যে থেকে পরিত্যক্ত অবস্থায় ৪৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারের সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)’র সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ