আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজআইন আদালতমাদক মামলায় জীবননগরের সাগর হোসেনের ১০ বছরের সশ্রম কারাদণ্ড

মাদক মামলায় জীবননগরের সাগর হোসেনের ১০ বছরের সশ্রম কারাদণ্ড




নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গার জীবননগরে ৫২ বোতল ফেনসিডিল উদ্ধারের ঘটনায় করা মাদক মামলায় সাগর হোসেন (২৬) নামের এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে তাকে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে র‌্যাবের অভিযানে ফেনসিডিলসহ গ্রেপ্তারের ঘটনায় করা মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে এ রায় দেয়া হলো। গতকাল মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গার বিশেষ দায়রা জজ আদালত ও পারিবারিক আপিল আদালতের বিচারক শিমুল কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন। আদালতের নথিতে উল্লেখ রয়েছে, রায় ঘোষণার দিন মামলার একমাত্র আসামি সাগর আদালতে উপস্থিত ছিলেন। তিনি চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পোস্ট অফিসপাড়ার মৃত কহর আলীর ছেলে।
আদালতের আদেশ অনুযায়ী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৪(গ) ধারায় সাগরকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে তাকে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। মামলায় জব্দ করা মাদকদ্রব্য রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে আইন অনুযায়ী ধ্বংস করার নির্দেশও দিয়েছেন আদালত। মামলার এজাহার ও আদালতের নথি সূত্রে জানা যায়, ২০২১ সালের ১২ ফেব্রুয়ারি র‌্যাব-৬’র ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযান চালান। ওই দিন দুপুরে জীবননগর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, জীবননগর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শাপলা কলিপাড়া এলাকায় কয়েকজন মাদক কারবারি ফেনসিডিল বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। এ তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর র‌্যাবের একটি দল ঘটনাস্থলের দিকে রওনা হয়। বেলা সোয়া দুইটার দিকে শাপলা কলিপাড়া এলাকায় এক ব্যক্তির বাড়ির পূর্ব পাশে পাকা রাস্তার ওপর পৌঁছালে এক যুবক র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় সন্দেহ হওয়ায় র‌্যাব সদস্যরা তাকে ধাওয়া করে আটক করেন। পরে তার পরিচয় সাগর হোসেন বলে জানা যায়। এজাহারে উল্লেখ করা হয়, সাগরের সঙ্গে থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ তল্লাশি করে ভারতীয় তৈরি ৫২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে মোট ৫ হাজার ২০০ মিলিলিটার ফেনসিডিল ছিল। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ধরা হয়েছিল ৫২ হাজার টাকা।
এজাহারের বর্ণনা অনুযায়ী, অভিযানকালে স্থানীয় দুই ব্যক্তি ও র‌্যাবের একজন সদস্যের উপস্থিতিতে সাগরের দখলে থাকা ব্যাগ থেকে ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে ১২ ফেব্রুয়ারি বেলা আড়াইটার দিকে উদ্ধার করা মাদকদ্রব্যের জব্দতালিকা প্রস্তুত করা হয় এবং উপস্থিত সাক্ষীদের স্বাক্ষর নেয়া হয়। এরপর সাগর ও জব্দ করা মাদকদ্রব্য র‌্যাবের হেফাজতে নেয়া হয়। র‌্যাবের পক্ষ থেকে জীবননগর থানায় এ ঘটনায় লিখিত এজাহার দেয়া হয়। এজাহারে অভিযোগ করা হয়, বিক্রির উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য নিজের দখল ও নিয়ন্ত্রণে রেখে সাগর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় অপরাধ করেছেন। পরে তার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়। পরে মামলাটি তদন্ত শেষে জীবননগর থানার এসআই শহিদুল ইসলাম ২০২১ সালে ২৮ ফেব্রুয়ারি আদালতে অভিযুক্ত সাগর হোসেনকে একমাত্র আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন। পরে ৪জনের সাক্ষ্যগ্রহণে মামলাটির বিচারিক কার্যক্রম শেষে আদালত তাকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন।
আদালতের আদেশে বলা হয়েছে, এ মামলায় সাগর যত দিন হেফাজতে ছিলেন, সেই সময় তার ঘোষিত সাজা থেকে বাদ যাবে। রায়ের পর তাকে কারাগারে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া জব্দ করা মাদকদ্রব্য বাজেয়াপ্ত ও আইন অনুযায়ী ধ্বংস করার ব্যবস্থা নিতে চুয়াডাঙ্গা আদালতের মালখানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে আদেশের অনুলিপি পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ৩৭৩ ধারা অনুযায়ী রায়ের অনুলিপি চুয়াডাঙ্গার মুখ্য বিচারিক হাকিম ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছেও পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ