আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজআইন আদালতমাদক সংশ্লিষ্টতায় ৩ জনকে আদালতে দণ্ড ও জরিমানা

মাদক সংশ্লিষ্টতায় ৩ জনকে আদালতে দণ্ড ও জরিমানা




নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তিন যুবককে গ্রেপ্তার করেছে সদর থানা-পুলিশ। তাদের মধ্যে একজনের কাছ থেকে দুই গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। পরে সামারি ট্রায়ালের মাধ্যমে আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন। গত বৃহস্পতিবার রাত ১০টায় চুয়াডাঙ্গা পৌরসভাধীন ঈদগাহপাড়ার কবরী রোডের দক্ষিণ মাথায় পাকা সড়কের ওপর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশ সুপারের সার্বিক দিক-নির্দেশনায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গার সাতগাড়ি নতুনপাড়ার ইমান আলীর ছেলে রাকিবুল ইসলাম রাকিব (২১), বিল্লাল শেখের ছেলে আবির শেখ (২৩) ও সিদ্দিকুর রহমান মুন্নার ছেলে হাসিবুর রহমান হাসিব (২৩)।
পুলিশের ভাষ্য অনুযায়ী, সদর থানার উপ-পরিদর্শক (এসআই) অভিজিৎ সিংহ রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় তিনজনকে গ্রেপ্তারের পর তাদের দেহ তল্লাশি করা হয়। রাকিবুল ইসলাম রাকিবের পরনে থাকা কালো জিনসের প্যান্টের পেছনের ডান পকেট থেকে খবরের কাগজে মোড়ানো এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে আবির শেখ মাদক সেবনের কথা স্বীকার করেন বলে জানানো হয়েছে। অন্যদিকে হাসিবুর রহমান হাসিব স্বীকার করেন, তিনি রাকিবুল ও আবিরের জন্য মাদক সংগ্রহ করে এনে দিতেন এবং মাঝেমধ্যে তাদের সঙ্গে মাদক সেবন করতেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার সারণির ১৯(ক), ৩৬(৫) ও ৪১ ধারায় সামারি ট্রায়ালের জন্য আদালতে পাঠানো হয়। আদালত রাকিবুল ইসলাম রাকিবকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার সারণির ১৯(ক) ধারায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। আবির শেখকে একই আইনের ৩৬(৫) ধারায় দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়া মাদক সংগ্রহ করে দেওয়ার অপরাধে হাসিবুর রহমান হাসিবকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৪১ ধারায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। চুয়াডাঙ্গা জেলা পুলিশের নির্দেশনায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ