আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজঅর্থনীতিমেহেরপুরে অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে তহবাজার বন্ধ, ভোগান্তিতে ক্রেতারা

মেহেরপুরে অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে তহবাজার বন্ধ, ভোগান্তিতে ক্রেতারা




মেহেরপুর অফিস:

মেহেরপুর শহরের সর্ববৃহৎ কাঁচা বাজার বড়বাজার তহবাজারে নিয়মবহির্ভূতভাবে অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কাঁচাবাজার বন্ধ রেখে ধর্মঘট শুরু করেছেন ব্যবসায়ীরা। গতকাল সোমবার সকাল থেকেই তহবাজারের সব কাঁচামালের দোকানপাট বন্ধ রেখে মূল সড়কের ওপর অবস্থান নেয় ব্যবসায়ীরা। ধর্মঘটের কারণে বাজারে এসে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা।
সরেজমিনে সকালে তহবাজার এলাকায় গিয়ে দেখা যায়, কাঁচাবাজারের সকল দোকানপাট সম্পূর্ণ বন্ধ। মূল সড়কের ওপর বেঞ্চ ও চট বিছিয়ে অবস্থান নিয়েছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের অভিযোগ, কাঁচামাল বেচাকেনার ক্ষেত্রে সরকার নির্ধারিত একটি নির্দিষ্ট খাজনার হার থাকলেও বর্তমান ইজারাদাররা তা মানছেন না। ইচ্ছেমতো অতিরিক্ত ও অনিয়মভিত্তিক খাজনা আদায় করা হচ্ছে। এর ফলে ক্ষুদ্র ও পাইকারি সব ধরনের ব্যবসায়ীরাই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ বিষয়ে ইতিপূর্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার অবহিত করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি।
তহবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাফিজুর রহমান বলেন, আমরা নিয়মের বাইরে কোনো অতিরিক্ত টাকা দেব না। গত শুক্রবার সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা রবিবার পর্যন্ত সময় দিয়েছিলাম। বলা হয়েছিল সরকার নির্ধারিত হারে খাজনা আদায় না করা হলে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য বাজার বন্ধ থাকবে। কিন্তু প্রশাসন বা ইজারাদার আমাদের দাবিতে কান দেয়নি, তাই আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।
এদিকে হঠাৎ কাঁচাবাজার বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে আসা সাধারণ মানুষ। বাজারে এসে ফাঁকা দোকান দেখে অনেককেই অসন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। অতিদ্রুত স্থানীয় প্রশাসনকে হস্তক্ষেপ করে এ সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন সাধারণ ক্রেতারা।
ব্যবসায়ী নেতারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, সরকার নির্ধারিত হারের বাইরে অতিরিক্ত খাজনা আদায় বন্ধের সুনির্দিষ্ট আশ্বাস ও কার্যকর পদক্ষেপ না নেয়া পর্যন্ত তাদের এই অনড় কর্মসূচি ও কাঁচাবাজার বন্ধের সিদ্ধান্ত বহাল থাকবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ