আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজখেলাধুলাযশোরকে হারিয়ে ফাইনালে আলমডাঙ্গা মন্ডল স্পোর্টস

যশোরকে হারিয়ে ফাইনালে আলমডাঙ্গা মন্ডল স্পোর্টস




জীবননগর প্রতিনিধি:

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে যশোর জেলা ফুটবল দলকে ২-১ গোলে হারিয়ে এমপি রুহুল আমিন মাদকবিরোধী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে আলমডাঙ্গা মন্ডল স্পোর্টস ক্লাব। দলের হয়ে দুটি গোলই করেছেন নাইজেরিয়ান ফুটবলার সোলেমান কান্তে। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন তিনি। গতকাল শুক্রবার বিকেল চারটার দিকে চুয়াডাঙ্গার জীবননগর পাইলট হাইস্কুল মাঠে টুর্নামেন্টের হাইভোল্টেজ দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। জীবননগর ক্লাব আয়োজিত এ ম্যাচ দেখতে মাঠে দর্শকদের ছিল উপচে পড়া ভিড়। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ।
তারকা ফুটবলারদের নিয়ে গড়া মন্ডল স্পোর্টস আলমডাঙ্গা শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। তবে যশোর জেলা দলও একের পর এক আক্রমণ চালিয়ে প্রতিপক্ষের রক্ষণভাগকে ব্যস্ত রাখে। দুই দলের খেলোয়াড়দের নৈপুণ্যে ম্যাচজুড়ে ছিল উত্তেজনা। শেষ পর্যন্ত মন্ডল স্পোর্টসের হয়ে দুই গোল করে ব্যবধান গড়ে দেন নাইজেরিয়ান সোলেমান কান্তে। তার ব্যক্তিগত নৈপুণ্য ও দুর্দান্ত পারফরম্যান্সে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আলমডাঙ্গার দলটি। আর এই জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নেয় মন্ডল স্পোর্টস। ম্যাচসেরার পুরস্কার পাওয়ার পর সোলেমান কান্তের নৈপুণ্য নিয়ে দর্শকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। তার দুই গোলই শেষ পর্যন্ত মন্ডল স্পোর্টসকে ফাইনালের টিকিট এনে দেয়। খেলা পরিচালনা করেন জাতীয় ফুটবল রেফারি ও পুলিশ ইন্সপেক্টর তরিকুল ইসলাম আব্দুস সবুর। তার সঙ্গে সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন রবিউল ইসলাম রবি ও আব্দুল হাই।
খেলায় জীবননগর ক্লাবের সভাপতি মাজেদুর রহমান লিটনের সার্বিক পরিচালনায় উপস্থিত ছিলেন জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) আতিয়ার রহমান, জেলা জামায়াতের উলামা সভাপতি মাওলানা ইসরাইল হোসেন, জীবননগর উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমান, নায়েবে আমির সাখাওয়াত হোসেন, সাবেক তারকা ফুটবলার গিয়াস উদ্দিন পিনা ও শরিফুল ইসলাম, জীবননগর ক্লাবের উপদেষ্টা কাজী মামুনুর জামান আদুন, মহেশপুর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব জিয়াউর রহমান, মন্ডল স্পোর্টসের কর্ণধার তারিকুল ইসলাম তরু, বিশিষ্ট শিক্ষাবিদ হাফেজ বিল্লাল হোসেন, সমাজসেবক মাওলানা আবু বকর সিদ্দিক, ক্লাবের সহসভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম জোয়ারদার, সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম ও কোষাধ্যক্ষ আব্দুল মোতালেবসহ অনেকে।
ফাইনালে ওঠার মধ্য দিয়ে টুর্নামেন্টে শিরোপার লড়াইয়ে নিজেদের জায়গা আরও শক্ত করল মন্ডল স্পোর্টস আলমডাঙ্গা। সেমিফাইনালের এই জয় দলটির খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে ফাইনাল ঘিরে নতুন প্রত্যাশা তৈরি করেছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ