আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজখেলাধুলারাতের আলোয় ফুটবলের লড়াইয়ে চ্যাম্পিয়ন সিএণ্ডবি পাড়া

রাতের আলোয় ফুটবলের লড়াইয়ে চ্যাম্পিয়ন সিএণ্ডবি পাড়া




ক্রীড়া প্রতিবেদক:

চুয়াডাঙ্গা সার্কিট হাউসের ফুটবল মাঠে রাতের আলোয় জমে উঠেছিল ফুটবলের লড়াই। চারপাশে দর্শকের উচ্ছ্বাস, মাঠে খেলোয়াড়দের ছুটে চলা আর মুহুর্মুহু আক্রমণ-পাল্টা আক্রমণে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। তবে নির্ধারিত সময়ে গোলের দেখা মেলেনি। শেষ পর্যন্ত ট্রাইবেকারের স্নায়ুচাপের লড়াইয়ে রজনীগন্ধা নাইট রাইডার্সকে ৪-৩ গোলে হারিয়ে ‘নাইট ফুটবল ম্যাচ ২০২৬’র চ্যাম্পিয়ন হয়েছে সিএনবি পাড়া সেনেগাল।
তরুণ ও কর্মজীবী প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে সুস্থ বিনোদনের সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যে চুয়াডাঙ্গা সার্কিট হাউস ফুটবল মাঠে এই নৈশকালীন ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। জমকালো এই আয়োজনে স্থানীয় দুটি শক্তিশালী দল সিএনবি পাড়া সেনেগাল ও রজনীগন্ধা নাইট রাইডার্স মুখোমুখি হয়। খেলার শুরু থেকেই দুই দলই ছিল আক্রমণাত্মক। এক দল আক্রমণে উঠলে অন্য দলও পাল্টা আক্রমণে প্রতিপক্ষের রক্ষণভাগে চাপ তৈরি করে। ফলে পুরো ম্যাচজুড়েই ছিল টানটান উত্তেজনা। গোলের জন্য খেলোয়াড়েরা একাধিকবার সুযোগ তৈরি করলেও শেষ মুহূর্তের ব্যর্থতা ও প্রতিপক্ষের দৃঢ় রক্ষণভাগের কারণে কোনো দলই কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। নির্ধারিত সময় শেষে স্কোরবোর্ডে তখনও ০-০। ম্যাচের ফল নির্ধারণে এরপর নেয়া হয় ট্রাইবেকারের আশ্রয়। সেখানেই বদলে যায় ম্যাচের চিত্র। একের পর এক শটে বাড়তে থাকে উত্তেজনা। শেষ পর্যন্ত রজনীগন্ধা নাইট রাইডার্সকে ৪-৩ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে সিএনবি পাড়া সেনেগাল। বিজয়ের পর উচ্ছ্বাসে মেতে ওঠেন দলের খেলোয়াড় ও সমর্থকেরা। খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আয়কর আইনজীবী ওয়ালিউল্লাহ খান সুজন। তিনি চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম পচা ও সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম। তারা খেলোয়াড়দের উৎসাহিত করেন এবং তরুণদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্ব দেন।
আয়োজকেরা বলেন, মাদক ও নানা ধরনের সামাজিক অবক্ষয় থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাঠমুখী তরুণেরা যেমন শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার সুযোগ পান, তেমনি তাদের মধ্যে শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা ও প্রতিযোগিতার ইতিবাচক মানসিকতাও গড়ে ওঠে। তাই নিয়মিত এ ধরনের আয়োজনের মাধ্যমে তরুণদের সুস্থ বিনোদনের সুযোগ করে দেয়ার উদ্যোগ অব্যাহত থাকবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘নাইট ফুটবল ম্যাচ ২০২৬’র এই আয়োজনের ধারাবাহিকতায় আগামী শুক্রবার রাতে একই মাঠে শিশু-কিশোরদের জন্য আরও একটি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হবে। তাদের প্রত্যাশা, বড়দের পাশাপাশি শিশু-কিশোরদেরও মাঠমুখী করে গড়ে তুলতে এ আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ