আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজদেশের খবরখুলনা বিভাগসরোজগঞ্জে নিরাপদ সড়ক ও স্পিড ব্রেকারের দাবিতে মানববন্ধন

সরোজগঞ্জে নিরাপদ সড়ক ও স্পিড ব্রেকারের দাবিতে মানববন্ধন




সরোজগঞ্জ প্রতিনিধি:

চুয়াডাঙ্গা সদর উপজেলার নয়মাইল বাজারে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু ও কয়েকজন আহত হওয়ার ঘটনার পর নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। বাজার এলাকায় দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণে প্রয়োজনীয় স্থানে কার্যকর স্পিড ব্রেকার স্থাপনসহ সড়ক নিরাপত্তার ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। গতকাল বুধবার বিকেল সাড়ে চারটার দিকে নয়মাইল বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সাধারণ মানুষ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। দুর্ঘটনাপ্রবণ এ এলাকায় দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে বলে মানববন্ধনে বক্তারা উল্লেখ করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, নয়মাইল বাজার সদর উপজেলার একটি গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম বাজার। প্রতিদিনই বাজারে মানুষের সমাগম থাকে। এর মধ্যে প্রতি শনিবার এখানে বড় ধরনের গরু-ছাগলের হাট বসে। হাটের দিন আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক মানুষ ও যানবাহন বাজারে আসায় সড়কে চলাচল কয়েক গুণ বেড়ে যায়। ফলে পথচারী, ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতা ও হাটে আসা মানুষের নিরাপদ চলাচল কঠিন হয়ে পড়ে। মানববন্ধনে বক্তারা বলেন, বাজারের ওপর দিয়ে বিভিন্ন ধরনের যানবাহন দ্রুতগতিতে চলাচল করে। বিশেষ করে ব্যস্ত সময়ে যানবাহনের গতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না থাকায় পথচারীদের ঝুঁকি নিয়ে সড়ক পার হতে হয়। বাজার এলাকায় মানুষের উপস্থিতি বেশি থাকলেও যানবাহনের গতি কমানোর জন্য প্রয়োজনীয় অবকাঠামো না থাকায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সম্প্রতি নয়মাইল বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু ও কয়েকজন আহত হওয়ার ঘটনা স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। ওই ঘটনার পর থেকেই বাজার এলাকায় নিরাপদ চলাচলের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জোরালো হয়েছে।
বক্তারা বলেন, একটি দুর্ঘটনা ঘটার পর সাময়িকভাবে আলোচনা করে থেমে থাকলে চলবে না। দুর্ঘটনার কারণ চিহ্নিত করে স্থায়ীভাবে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। আরেকটি প্রাণহানি বা দুর্ঘটনার জন্য অপেক্ষা না করে এখনই নয়মাইল বাজারকে নিরাপদ করতে কার্যকর উদ্যোগ নেয়া প্রয়োজন।
মানববন্ধন থেকে বাজারের দুই পাশে প্রয়োজনীয় স্থানে স্পিড ব্রেকার স্থাপনের দাবি জানানো হয়। তাদের মতে, বাজারে প্রবেশের আগে স্পিড ব্রেকার থাকলে দ্রুতগতির যানবাহন চালকেরা গতি কমিয়ে চলাচল করতে বাধ্য হবেন। এতে পথচারী ও বাজারে আসা মানুষের দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব হবে। শুধু স্পিড ব্রেকার স্থাপন নয়, এর আগে সতর্কতামূলক সাইনবোর্ড, গতি নিয়ন্ত্রণের নির্দেশনা এবং প্রয়োজন অনুযায়ী অন্যান্য সড়ক নিরাপত্তাব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত নয়মাইল বাজার পরিদর্শন করে দুর্ঘটনাপ্রবণ স্থানগুলো চিহ্নিত করার আহ্বান জানানো হয়।
মানববন্ধনে অংশ নেয়া স্থানীয়দের ভাষ্য, তাদের দাবি খুবই স্পষ্টÑনয়মাইল বাজারে মানুষের জীবন রক্ষায় দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে হবে। তাদের একজন বলেন, আমাদের দাবি একটাইÑনয়মাইল বাজারের সড়কের দুই পাশে নিরাপদ ও কার্যকর স্পিড ব্রেকার দিতে হবে। মানুষের জীবন রক্ষায় দ্রুত এই ব্যবস্থা বাস্তবায়ন করা জরুরি। স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত নয়মাইল বাজারের সড়ক পরিস্থিতি পরিদর্শন করে প্রয়োজনীয় স্থানে স্পিড ব্রেকার, সতর্কতামূলক সাইনবোর্ডসহ অন্যান্য নিরাপত্তাব্যবস্থা স্থাপন করা হবে। এতে বাজার এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণের পাশাপাশি পথচারী, ব্যবসায়ী এবং হাটে আসা সাধারণ মানুষের নিরাপত্তা আরও নিশ্চিত হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ