আজ ,,
,

শিরোনামঃ
হোম পেজদেশের খবরখুলনা বিভাগসাংবাদিক রাজীব হাসান কচির হার্টে সফলভাবে রিং পরানো সম্পন্ন

সাংবাদিক রাজীব হাসান কচির হার্টে সফলভাবে রিং পরানো সম্পন্ন




নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গার জ্যেষ্ঠ সাংবাদিক রাজীব হাসান কচির হার্টে সফলভাবে রিং (স্টেন্ট) পরানো হয়েছে। এনজিওগ্রাম করার পর গতকাল সোমবার রাত আটটার দিকে ঢাকার মিরপুরের আল-হেলাল স্পেশ্যালাইজড (প্রা.) হাসপাতালে তার হার্টে একটি রিং বসানো হয়। রাজীব হাসান কচি চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি। তিনি চ্যানেল আই ও দৈনিক জনকণ্ঠের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি এবং চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক আজকের খাসখবর পত্রিকার প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
হাসপাতাল সূত্র ও তার স্বজনেরা জানান, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. শাহাবুদ্দিন খানের তত্ত্বাবধানে এনজিওগ্রাম শেষে তার হার্টে একটি রিং সফলভাবে বসানো হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসার সময় রাজীব হাসান কচির পাশে ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও চুয়াডাঙ্গা জেলা নাগরিক কমিটির সভাপতি তৌহিদ হোসেন, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলা, আলমডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ সাইফুল ইসলাম এবং জেলা কৃষকদলের সভাপতি মোকাররম হোসেন। এছাড়া তার সহধর্মিণী, ছোট ভাই, বড় ছেলে ও অন্যান্য আত্মীয়-স্বজনও হাসপাতালে উপস্থিত ছিলেন।
জানা গেছে, গত বুধবার হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন রাজীব হাসান কচি। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকার পর চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়া হয়। পরে মিরপুরের আল-হেলাল স্পেশ্যালাইজড (প্রা.) হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
এদিকে তার হার্টে সফলভাবে রিং বসানোর খবরে চুয়াডাঙ্গার সাংবাদিকসহ তার সহকর্মী, শুভাকাক্সক্ষী ও পরিচিতজনদের মধ্যে স্বস্তি ফিরেছে। তারা তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। রাজীব হাসান কচির পরিবার এবং দৈনিক আজকের খাসখবর পরিবারের পক্ষ থেকে তার দ্রুত আরোগ্যের জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ