আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজদেশের খবরখুলনা বিভাগ‘সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার আহ্বান’

‘সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার আহ্বান’




দর্শনা অফিস:

চুয়াডাঙ্গার দর্শনা পৌর এলাকার পাঁচটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক আলহাজ মশিউর রহমান। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে তিনি মণ্ডপগুলো ঘুরে দেখেন। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং পূজামণ্ডপগুলোতে আর্থিক অনুদান দেন। পরিদর্শনকালে মশিউর রহমান পূজার সার্বিক প্রস্তুতি, নিরাপত্তাব্যবস্থা ও উৎসবের পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। মণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কথা বলেন তিনি। দুর্গোৎসব যেন নির্বিঘ্নে, আনন্দমুখর পরিবেশে এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদ্যাপিত হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় মশিউর রহমান বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করবেÑএটাই আমাদের প্রত্যাশা। দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ উৎসব যেন সবাই নির্বিঘ্নে, আনন্দ ও উৎসাহের সঙ্গে উদ্যাপন করতে পারেন, সে জন্য আমাদের সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, বিএনপি সব সময় মানুষের পাশে থাকতে চায়। ধর্ম-বর্ণনির্বিশেষে প্রত্যেক মানুষ যেন শান্তিপূর্ণ পরিবেশে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন, তা নিশ্চিত করা সবার দায়িত্ব। ধর্মীয় পরিচয়ের ভিন্নতা যেন মানুষের মধ্যে দূরত্ব তৈরি না করে বরং পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সহযোগিতার মধ্য দিয়ে সামাজিক বন্ধন আরও দৃঢ় হয়।
এ সময় উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক রেজাউল ইসলাম, পৌর বিএনপি নেতা আজিজুল হক, দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির সভাপতি তোফাজ্জল হোসেন, দর্শনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোহন ও মোরশেদুর রহমান লিংকন, সদস্য আকাশ খান, জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক আজিজুল হক বিদ্যুৎ, পৌর ছাত্রদলের আহ্বায়ক আরাফাত হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল মুকিত, দর্শনা পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু সাইদ রতন, জেলা জিয়া মঞ্চের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হামিদ এবং দর্শনা জিয়া মঞ্চের সভাপতি আব্দুল হান্নান। এছাড়া দর্শনা পৌর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ