আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজদেশের খবরখুলনা বিভাগ২৯ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

দর্শনা সীমান্তে বিজিবির অভিযান

২৯ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ




দর্শনা অফিস: চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য ২৯ লাখ ১৮ হাজার ৪৫০ টাকা। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)’র অধীনস্থ সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক ও পণ্য জব্দ করা হয়।
৬ বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের আইসিপি, দর্শনা, বারাদী, বড়বলদিয়া, বুড়িপোতা ও সুলতানপুর বিওপির টহল দল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় চোরাচালানের মাধ্যমে আনা বিভিন্ন ভারতীয় মাদক ও পণ্য জব্দ করা হয়। জব্দ করা মাদকের মধ্যে রয়েছে ৮৩ বোতল ভারতীয় মদ, ২৫২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ, ৩ হাজার ৬০টি ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৫ হাজারটি ভারতীয় সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট। এছাড়া ২৬৪টি বিভিন্ন ধরনের ভারতীয় প্রসাধনী, একটি ভারতীয় শাড়ি ও একটি ভারতীয় কম্বলও জব্দ করা হয়েছে। বিজিবি জানায়, জব্দ করা এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ২৯ লাখ ১৮ হাজার ৪৫০ টাকা।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, দেশের সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সব সময় সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ পেশাদারত্ব, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করছে। তিনি বলেন, সীমান্তকে নিরাপদ ও অপরাধমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)’র সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মোহাম্মদ রাজ মামুদ পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ