আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজবিনোদন৯ বছর অপু-শাকিবের বিয়ের খবর গোপন, নেপথ্যে দুই কারণ

৯ বছর অপু-শাকিবের বিয়ের খবর গোপন, নেপথ্যে দুই কারণ




বিনোদন ডেস্কঃ
সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। দীর্ঘদিনের আড়াল ভেঙে সন্তানের অধিকার ও স্বীকৃতির জন্য একজন মায়ের এই নাটকীয় উপস্থিতি সে সময় সবাইকে স্তম্ভিত করেছিল। অন্যদিকে গণমাধ্যম ও নেটদুনিয়ায় সৃষ্টি করেছিল দীর্ঘমেয়াদি আলোচনা ও তর্ক-বিতর্ক। ২০০৮ সালে চিত্রনায়ক শাকিব খানকে বিয়ে করেছিলেন অপু বিশ্বাস। দীর্ঘ প্রায় ৯ বছর গোপন রাখার পর ২০১৭ সালে একটি টেলিভিশন লাইভ অনুষ্ঠানে এসে সন্তানসহ তিনি বিয়ের খবর প্রকাশ্যে আনেন। রেডিও চ্যানেলে দেওয়া এক পুরোনো সাক্ষাৎকারে নিজের সংসার, ধর্মচর্চা ও ব্যক্তিজীবনের নানা স্মৃতিচারণ করতে গিয়ে জানিয়েছিলেন, কেন এতদিন গোপন রেখেছিলেন বিষয়টি।
অপু বিশ্বাস বলেন, ‘আমি বিবাহিত, ক্যারিয়ারের কারণেই এটা বলিনি। কারণ ছিল এটাই যে, আমদের ওপর অনেকগুলো সিনেমার লগ্নি করা ইস্যু। আপনারাও নিজেরাও অবাক হয়েছেন- কি করে সম্ভব। কাক-পক্ষীও কি দেখেনি? তো এটা সম্ভব ছিল এবং আপনারা সেটার প্রুফ পেয়েছেন—এক। সেকেন্ড যে ইস্যু, একটি মাসুম বাচ্চা, তাকে সমাজ ব্যবস্থায় নিতে হবে, তার পরিচয় দরকার। তার পরিচয়টা যদি না থাকত, আমি তাকে এমব্রেস করতাম না, যদি এই ধরনের সিচুয়েশন না পৃথিবীতে থাকত।’

শাকিব খানের পরিবারের প্রতি সম্মান বজায় রাখা এবং তার কথা চিন্তা করেই একসময় নিয়মিত নামাজ পড়তেন ও রোজা রাখতেন বলে জানিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। ধর্ম পালন ও শাকিবের পরিবারের প্রতি শ্রদ্ধাবোধের কথা তুলে ধরে অপু বিশ্বাস বলেন, ‘যেহেতু সে আমার হাজবেন্ড, যেহেতু ওকে ফ্যামিলিতে আমি শেয়ার করছি, তো ফ্যামিলির সম্মানটাও আমার সম্মানের। আমি নামাজ পড়েছি, আমি রোজা করেছি।’

হজে যাওয়ার আগ্রহের বিষয়ে তিনি বলেন, ‘আমাকে অনেকবার বলেছিল হজে যাওয়ার জন্য, কারণ শাকিব একবার হজ করে এসেছিল। আমি বলছি, আমি প্রপার না হওয়া পর্যন্ত যাব না। কারণ ধর্ম নিয়ে খেলতে পারব না, ধর্মকে সম্মান দেখাতে পারব।’
মৃত্যু ও ধর্মীয় পরিচয়ের বিষয়ে অপু বিশ্বাস স্পষ্ট করে বলেন, ‘আমার কাছে মনে হয়েছে যে আমাকে তো বেলা শেষে মরতে হবে। যদি কোনো কারণে আমি মারা যাই—এখন পেপার-পত্রিকায় অনেক জায়গায় দেখছি—হ্যাঁ, তো মারা যাওয়ার পর আপনি কোন ওয়েতে যাবেন? কারণ আমি একজন নোন ফেস, আপনি চাইলেই রাতে নিয়ে গিয়ে আমাকে কিছু করতে পারবেন না। আমার কিছু হলে কিন্তু পাবলিক প্লেসে আসতেই হবে।’ প্রাক্তন স্বামী শাকিব খানও তার এই বিশ্বাসের বিষয়টি জানতেন বলে জানান অপু বিশ্বাস।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ