নিজস্ব প্রতিবেদক:
আগামী ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ সফল করার লক্ষ্যে চুয়াডাঙ্গায় ১১ দলীয় জোটের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির রুহুল আমিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল। এছাড়া জামায়াতে ইসলামী ও জোটের শরিক দলগুলোর জেলা ও পৌর পর্যায়ের নেতারা সভায় অংশ নেন।
সভায় উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, জেলা অর্থ সম্পাদক কামাল উদ্দিন, জেলা প্রচার ও মিডিয়া বিভাগের সম্পাদক মফিজুর রহমান জোয়ার্দ্দার, জাতীয় নাগরিক পার্টির জেলা সেক্রেটারি আলমগীর হোসেন এবং বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা সফিকুল ইসলাম। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা প্রশিক্ষণ সম্পাদক আহমেদ জুবায়ের ও জেলা অর্থ সম্পাদক ওয়াহিদুজ্জামান, এবি পার্টির জেলা সমন্বয়ক রাকিব মাহমুদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি মুহসীন আলী, চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলাম ও পৌর সেক্রেটারি মোস্তফা কামাল সভায় উপস্থিত ছিলেন। এ সময় চুয়াডাঙ্গা-১ ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্যদের ক্রীড়াবিষয়ক প্রতিনিধি এম এইচ মোস্তফাসহ অন্য নেতারাও উপস্থিত ছিলেন।


