আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজআইন আদালতআলমডাঙ্গায় বিভিন্ন মামলায় ৫ জন গ্রেফতার, মাদক উদ্ধার

আলমডাঙ্গায় বিভিন্ন মামলায় ৫ জন গ্রেফতার, মাদক উদ্ধার




আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গায় মাদকবিরোধী ও বিশেষ অভিযানে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ও শুক্রবার পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এ সময় দুইজনের কাছ থেকে ১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পরে গ্রেফতার পাঁচজনকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন উপজেলার নওদা বন্ডবিল এলাকার মৃত কামাল মন্ডলের ছেলে রনি (২৭), একই এলাকার সিদ্দিকের ছেলে রাজন (১৯), রায়লক্ষ্মীপুর গ্রামের বদর উদ্দিন মন্ডলের ছেলে আব্দুর রশিদ (৪৮), শালিখা গ্রামের নোয়াজ্জেশ হোসেনের ছেলে সবুজ আলী (৩০) এবং ওসমানপুর উত্তরপাড়া গ্রামের মৃত দিদার মন্ডলের ছেলে আইনাল হক (৬৭)।
পুলিশের জানায়, মাদকবিরোধী অভিযানে রনি ও রাজনের কাছ থেকে ১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আলমডাঙ্গা থানায় মামলা হয়েছে। অন্যদিকে, আব্দুর রশিদ, সবুজ আলী ও আইনাল হককে পৃথক একটি মামলার আসামি হিসেবে বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে। আলমডাঙ্গা থানা এসআই এসএম নিয়ামুল হকের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পাঁচজনকেই আদালতে পাঠানো হয়।
আলমডাঙ্গা থানা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানে ১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে পৃথক অভিযানে একটি মামলার আরও তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান ও বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ