আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজআইন আদালতআলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে তিন মোটরসাইকেল চালককে জরিমানা

আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে তিন মোটরসাইকেল চালককে জরিমানা




ভ্রাম্যমাণ প্রতিনিধি:

আলমডাঙ্গায় সড়কে শৃঙ্খলা ফেরানো, যানজট নিরসন, বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ এবং ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে উপজেলা ও পৌর প্রশাসন। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তিন মোটরসাইকেল চালককে ৫০০ টাকা করে মোট ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে আলমডাঙ্গা শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক শাহীনুর আক্তার।
অভিযানের শুরুতে আলমডাঙ্গা গার্মেন্টস পট্টি, জুতাপট্টি, কাপড়পট্টি ও হাইরোড এলাকার বিভিন্ন দোকানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। এ সময় ব্যবসায়ীদের পণ্যের মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনসাধারণের চলাচলের পথ হিসেবে ব্যবহৃত ফুটপাত দখলমুক্ত রাখার নির্দেশনা দেয়া হয়। পরে শহরের বিভিন্ন মোড়ে যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। বৈধ কাগজপত্র না থাকায় সড়ক পরিবহন আইন- ২০১৮ অনুযায়ী তিন মোটরসাইকেল চালককে ৫০০ টাকা করে মোট ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শাহীনুর আক্তার বলেন, বাজারে পণ্যমূল্য পর্যবেক্ষণ, ফুটপাত দখলমুক্ত রাখা, যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মাহফুজ রানা, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, আলমডাঙ্গা থানার এসআই (নিরস্ত্র) আলমগীর কবিরসহ পুলিশের সঙ্গীয় ফোর্স।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ