আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজরাজনীতিচুয়াডাঙ্গায় গণসংযোগ ও দাওয়াতি লিফলেট বিতরণ

চুয়াডাঙ্গায় গণসংযোগ ও দাওয়াতি লিফলেট বিতরণ




নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা শহরের বড়বাজার ও আশপাশের এলাকায় গণসংযোগ ও দাওয়াতি লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা ও পৌর শাখা। গতকাল শনিবার বিকেল পাঁচটা থেকে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান। এ সময় দলের নেতারা বড়বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের মধ্যে দাওয়াতি লিফলেট বিতরণ করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের অর্থ সম্পাদক কামাল উদ্দিন, প্রচার সম্পাদক মফিজুল ইসলাম, চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, সেক্রেটারি মোস্তফা কামাল, নায়েবে আমির মাহবুব আলম শফি ও আনোয়ার হোসেন এবং সহকারী সেক্রেটারি হুমায়ুন কবিরসহ জেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতারা। বিকেলে কর্মসূচি শুরু হলে দলটির নেতা-কর্মীরা বড়বাজার এলাকার বিভিন্ন সড়ক ও ব্যবসাপ্রতিষ্ঠানে গণসংযোগ করেন। এ সময় তারা মানুষের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি লিফলেট বিতরণ করেন। আয়োজকদের ভাষ্য, সাধারণ মানুষের কাছে দলের বিভিন্ন বিষয় ও বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
জেলা জামায়াতের নেতারা বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের অন্যান্য এলাকার মতো চুয়াডাঙ্গাতেও গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়েছে। কর্মসূচিতে জেলা ও পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ