আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজরাজনীতিচুয়াডাঙ্গায় জামায়াতের রুকন প্রার্থীদের প্রশিক্ষণ কর্মশালা

চুয়াডাঙ্গায় জামায়াতের রুকন প্রার্থীদের প্রশিক্ষণ কর্মশালা




নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন প্রার্থীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে রুকন প্রার্থীদের ব্যক্তিগত পড়াশোনা, সংগঠন পদ্ধতি, দলীয় গঠনতন্ত্র, ইসলামী আন্দোলনের নৈতিক ভিত্তি এবং সহীহ কুরআন তেলাওয়াত বিষয়ে প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দেয়া হয়। গতকাল শনিবার সকাল সাড়ে সাতটায় জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা প্রশিক্ষণ বিভাগের সভাপতি জিয়াউল হক এতে সভাপতিত্ব করেন।
কর্মশালায় জিয়াউল হক রুকন প্রার্থীদের ব্যক্তিগত পড়াশোনা এবং গত ছয় মাসের রিপোর্টের যোগফল পর্যালোচনা করেন। পাশাপাশি সংগঠন পদ্ধতি, গঠনতন্ত্র এবং ‘ইসলামী আন্দোলনের নৈতিক ভিত্তি’ বইয়ের ওপর পাঠচক্রভিত্তিক ক্লাস পরিচালনা করেন। এ সময় তিনি রুকন প্রার্থীদের প্রয়োজনীয় দিক-নির্দেশনাও দেন। জেলা প্রশিক্ষণ বিভাগের সদস্য আলতাফ হোসাইন ও মাওলানা মহিউদ্দীন রুকন প্রার্থীদের ব্যক্তিগত রিপোর্ট পর্যালোচনা করেন। অন্যদিকে হাফেজ মহসীন আলী সহীহ কুরআন তেলাওয়াতের ওপর প্রশিক্ষণ দেন। কর্মশালায় চুয়াডাঙ্গা সদর উপজেলার মাওলানা সাজিবুর রহমান, বেলগাছি ইউনিয়নের আমীর, জেলা প্রচার টিমের সদস্য আমান উদ্দীন, হোসাইন আহমদ মাহফুজ, অ্যাডভোকেট আক্তারুজ্জামানসহ রুকন প্রার্থীরা উপস্থিত ছিলেন। কর্মশালায় অংশ নেয়া রুকন প্রার্থীদের সাংগঠনিক কার্যক্রম, ব্যক্তিগত অধ্যয়ন ও নৈতিক-আদর্শিক প্রস্তুতি আরও সুসংগঠিত করার ওপর গুরুত্ব দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ