আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজদেশের খবরখুলনা বিভাগচুয়াডাঙ্গা সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শনকালে এমপি মাসুদ পারভেজ রাসেল

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শনকালে এমপি মাসুদ পারভেজ রাসেল




নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রোগীদের চিকিৎসাসেবার মান, পরিবেশ ও সার্বিক পরিস্থিতি দেখতে আকস্মিক পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল। গতকাল রবিবার বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের পুরোনো ও নতুন ভবন ঘুরে দেখেন তিনি। এ সময় ভর্তি রোগীদের খোঁজখবর নেয়ার পাশাপাশি তারা যথাযথ চিকিৎসাসেবা পাচ্ছেন কী-না, তা জানতে রোগীদের স্বজনদের সঙ্গে কথা বলেন। হাসপাতালকে দালালমুক্ত ও পরিচ্ছন্ন রাখার পাশাপাশি রোগীদের হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
পরিদর্শনকালে সংসদ সদস্য হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও আশপাশের পরিবেশ ঘুরে দেখেন। চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে সেবার মান সম্পর্কে খোঁজ নেন। একই সঙ্গে হাসপাতালের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং চিকিৎসাসেবা কার্যক্রমে শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ সময় তিনি বলেন, হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি বা অনিয়মের শিকার না হন, তা নিশ্চিত করতে হবে। রোগীদের সেবার ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা গ্রহণযোগ্য নয়। হাসপাতালকে দালালমুক্ত রাখতে হবে এবং চিকিৎসাসেবা নিতে আসা মানুষের জন্য স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে। হাসপাতালে দায়িত্ব পালনরত চিকিৎসক ও নার্সদের সেবার মান উন্নয়নে বিভিন্ন পরামর্শ দেন মাসুদ পারভেজ রাসেল। তিনি হাসপাতালের ওয়ার্ড ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি চিকিৎসকদের নির্ধারিত সময়ে দায়িত্ব পালন এবং রোগীদের যথাযথ চিকিৎসা দেয়ার আহ্বান জানান।
পরিদর্শন শেষে সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল বলেন, সাধারণ মানুষ যাতে হাসপাতালে এসে যথাযথ চিকিৎসাসেবা পান, তা নিশ্চিত করতে হবে। সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসে কোনো রোগী যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে বিশেষ নজর দিতে হবে। তিনি আরও বলেন, হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। রোগীদের সঙ্গে ভালো আচরণ নিশ্চিত করার পাশাপাশি চিকিৎসাসেবার মান উন্নয়ন, প্রয়োজনীয় ওষুধের সরবরাহ এবং হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। হাসপাতালের যেসব সমস্যা রয়েছে, সেগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, চুয়াডাঙ্গার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সম্পাদক মফিজুর রহমান জোয়ার্দ্দার, পৌর জামায়াতের নায়েবে আমির মাহবুব আশিক শফি, সেক্রেটারি মোস্তফা কামাল, ৪ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি দেলোয়ার হোসেন এবং সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাসসহ অন্যরা।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ