আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজদেশের খবররাজশাহী বিভাগঝিনাইদহের মহেশপুর বিজিবির অভিযানে মাদক উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর বিজিবির অভিযানে মাদক উদ্ধার


জীবননগর অফিস: জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে আট বাংলাদেশি নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সময়ে সীমান্তজুড়ে পরিচালিত পৃথক মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে ৮ দশমিক ৬০০ কেজি ভারতীয় গাঁজা, ১১ বোতল ভারতীয় মদ এবং ৬১০ পিস ভারতীয় ওষুধ জব্দ করেছে বাহিনীটি। গতকাল শুক্রবার ভোরে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) পরিচালিত পৃথক অভিযানে এসব ঘটনা ঘটে। বিজিবি জানিয়েছে, সীমান্তে অবৈধ পারাপার, মাদক পাচার ও চোরাচালান রোধে তাদের টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে বেনীপুর বিওপির একটি বিশেষ টহল দল জীবননগর উপজেলার নবদুর্গাপুর গ্রামে অভিযান চালায়। সীমান্তের মেইন পিলার ৬২/৫-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে স্থানীয় ইসমাইল হোসেনের ধানক্ষেতের পাশ থেকে আট নারীকে সন্দেহজনক অবস্থায় ঘিরে ফেলে টহল দল। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে স্থানীয় দুই সাক্ষীর উপস্থিতিতে সকাল ৬টা ১০ মিনিটে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেন, তারা কোনো বৈধ পাসপোর্ট বা ভ্রমণ অনুমতি ছাড়াই বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। আটক ব্যক্তিরা হলেন কুমিল্লার দেবীদ্বার উপজেলার ওনাইঘর গ্রামের রেশমী আক্তার (৩০), টাঙ্গাইলের সখীপুর উপজেলার শরিফা আক্তার (৩০), বাগেরহাটের মোল্লাহাট উপজেলার শিলা খানম (২৭), রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার রাশিদা খাতুন (১৯), পাবনা সদর উপজেলার আসিয়া খাতুন (৩৮), যশোরের শার্শা উপজেলার কাজল (২০), হাওয়া বিবি (৫১) এবং রুপা খাতুন (১৫)। এ ঘটনায় মহেশপুর ব্যাটালিয়নের বেনীপুর বিওপির জেসিও সুবেদার ফিরোজ খান বাদী হয়ে ১৯৭৩ সালের বাংলাদেশ পাসপোর্ট আদেশের ১১(১)(গ) ধারায় জীবননগর থানায় মামলা দায়ের করেছেন।
এদিকে সীমান্তে পৃথক মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ মাদক ও ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। বিজিবি জানায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ৮টার দিকে পলিয়ানপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/২৩-আর থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পলিয়ানপুর পশ্চিমপাড়ায় আনোয়ারের ঘাসের জমিতে অভিযান চালানো হয়। নায়েব সুবেদার মো. রমজান আলীর নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৮ দশমিক ৬০০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এরপর শুক্রবার ভোর ৪টা ৫০ মিনিটে শ্রীনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চাপাতলা গ্রামের শাহজাহানের কলাবাগানে নিয়মিত মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়। সুবেদার তরিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে আসামিবিহীন অবস্থায় ১১ বোতল ভারতীয় মদ এবং পৃথকভাবে ৬১০ পিস ভারতীয় বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করা হয়।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)’র সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল, গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ