আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজআইন আদালতদর্শনায় অবৈধ মাদকসহ দুজন গ্রেপ্তার

দর্শনায় অবৈধ মাদকসহ দুজন গ্রেপ্তার




দর্শনা অফিস:

চুয়াডাঙ্গার দর্শনায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৫ বোতল অবৈধ মাদকদ্রব্য উইনসেরেক্সসহ দুজনকে গ্রেপ্তার করেছে দর্শনা থানা-পুলিশ। মঙ্গলবার দিনগত গভীর রাতে দর্শনা থানার রাঙ্গিয়ারপোতা গ্রামে একজনের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাঙ্গিয়ারপোতা গ্রামের মৃত আবু বকর সিদ্দিকের ছেলে নুহু (৪৫) ও একই গ্রামের তোতা মিয়ার ছেলে আতাউর রহমান (১৯)।
পুলিশ সূত্রে জানা গেছে, দর্শনা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলামের নেতৃত্বে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এর অংশ হিসেবে মঙ্গলবার গভীর রাতে উপপরিদর্শক (এসআই) সাইফুল মোল্লা ও তার সঙ্গে থাকা পুলিশ সদস্যরা রাঙ্গিয়ারপোতা গ্রামে নুহুর বসতবাড়িতে অভিযান চালান। এ সময় নুহু ও আতাউর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের হেফাজত থেকে ৫৫ বোতল উইনসেরেক্স উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়। দর্শনা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, মাদক, সন্ত্রাস ও অপরাধ নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ