আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজরাজনীতিদর্শনায় জামায়াত নেত্রী ববিতা খাতুনের দাফন সম্পন্ন

দর্শনায় জামায়াত নেত্রী ববিতা খাতুনের দাফন সম্পন্ন




দর্শনা অফিস:

সৌদি আরবে চিকিৎসাধীন অবস্থায় স্বামীর মৃত্যুর খবর সইতে না পেরে মস্তিষ্কে রক্তক্ষরণে আক্রান্ত হয়েছিলেন স্ত্রী। স্বামীর মৃত্যুর মাত্র ৫৮ ঘণ্টা পর ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান। স্বল্প সময়ের ব্যবধানে একই পরিবারের স্বামী-স্ত্রীর এমন মৃত্যুতে চুয়াডাঙ্গার দর্শনায় নেমে এসেছে শোকের ছায়া। বাবা-মাকে হারিয়ে একসঙ্গে এতিম হয়ে পড়েছে তাদের এক ছেলে ও এক মেয়ে। বৃহস্পতিবার বিকেল সোয়া তিনটার দিকে মারা যান দর্শনা থানা মহিলা জামায়াতের সভানেত্রী রাখি রাশিদুন নাহার ওরফে ববিতা খাতুন (৩৫)। এর আগে সৌদি আরবের আভা শহরে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ আগস্ট ভোর পাঁচটার দিকে মারা যান তার স্বামী সফর উদ্দিন (৪০)। স্বামীর মৃত্যুর মাত্র ৫৮ ঘণ্টার ব্যবধানে ববিতার মৃত্যু হয়। গতকাল শুক্রবার সকাল ১০টায় দর্শনা পৌরসভার শ্যামপুর কবরস্থানে ববিতা খাতুনের জানাজা অনুষ্ঠিত হয়। পরে সেখানেই তাকে দাফন করা হয়। বেদনাবিধুর পরিবেশে অনুষ্ঠিত জানাজায় পরিবারের সদস্য, স্বজন ও এলাকাবাসীর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী এবং জেলার বিভিন্ন থানার জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা অংশ নেন। এতে জানাজাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
জানাজার আগে মরহুমার স্মৃতিচারণ ও শোক প্রকাশ করে বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির আনোয়ারুল ইসলাম মালিক, নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি আব্দুল কাদের, দর্শনা থানা আমির মাওলানা রেজাউল করিম, পৌর আমির সাহিকুল আলম অপু, বিএনপির দর্শনা পৌর শাখার সমন্বয়ক মাহবুবুল ইসলাম খোকন ও সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট। এছাড়া বক্তব্য দেন মরহুমার বড় ভাশুর ও পৌর সমন্বয়ক শরীফ উদ্দিন এবং তার একমাত্র কিশোর ছেলে হাফেজ সাকিন উদ্দিন।
পারিবারিক সূত্রে জানা যায়, দর্শনা থানার শ্যামপুর গ্রামের মৃত শওকত আলী মোল্লার ছেলে সফর উদ্দিন দীর্ঘদিন ধরে সৌদি আরবের আভা শহরে কর্মরত ছিলেন। গত ১০ আগস্ট সেখানে কর্মরত অবস্থায় তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। খবরটি দেশে থাকা স্ত্রী ববিতা খাতুনের কাছে পৌঁছালে তিনি মারাত্মক মানসিক আঘাতে ভেঙে পড়েন। একই দিন তিনিও ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি। অন্যদিকে সৌদি আরবে সফর উদ্দিনের অবস্থার অবনতি হতে থাকে। দীর্ঘ নয় দিন চিকিৎসাধীন থাকার পর গত ১৮ আগস্ট ভোর পাঁচটায় তিনি মারা যান। স্বামীর মৃত্যুর খবর দেশে থাকা অসুস্থ স্ত্রীকে আরও ভেঙে দেয়। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে স্বামীর মৃত্যুর মাত্র ৫৮ ঘণ্টা পর বৃহস্পতিবার বিকেল সোয়া তিনটার দিকে মারা যান ববিতা খাতুন। ববিতা খাতুন দর্শনা থানা মহিলা জামায়াতের সভানেত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। স্থানীয়ভাবে তিনি সংগঠনের একজন পরিচিত ও জনপ্রিয় নেত্রী হিসেবেও পরিচিত ছিলেন। স্বল্প সময়ের ব্যবধানে বাবা-মাকে হারিয়ে সফর উদ্দিন ও ববিতা খাতুন দম্পতির দুই সন্তান এখন অভিভাবকহীন। তাদের একজন ছেলে ও একজন মেয়ে। এর মধ্যে জানাজার আগে মায়ের মরদেহের পাশে দাঁড়িয়ে একমাত্র কিশোর ছেলে হাফেজ সাকিন উদ্দিনের বক্তব্যে উপস্থিত স্বজন ও এলাকাবাসীর মধ্যে আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ