আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজআইন আদালতদর্শনায় বিভিন্ন মামলার ১২ আসামি গ্রেফতার

দর্শনায় বিভিন্ন মামলার ১২ আসামি গ্রেফতার




দর্শনা অফিস:

দর্শনা থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলার আসামিসহ মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, দর্শনা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলামের তত্ত্বাবধানে গতকাল মঙ্গলবার দিনভর পুলিশ এ বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে সিআর ও জিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৯ জন আসামিকে গ্রেফতার করা হয়। তারা হলেন চন্ডিপুর গ্রামের রানা (৩০), রেজাউল হক (৩৫) ও রবিউল ইসলাম (৬০), দক্ষিণ চাঁদপুর (টাওয়ারপাড়া) গ্রামের আমিরুল ইসলাম (৪৫), বাড়াদি (পশ্চিমপাড়া) গ্রামের বিল্লাল হোসেন (১৯), আকন্দবাড়ীয়া (নতুনপাড়া) গ্রামের সাইফুল ইসলাম ওরফে ফিল্টু (৩৫), রামনগর (দাসপাড়া) গ্রামের মোখলেছ হোসেন (২২); বেগমপুর (পুরাতনপাড়া) গ্রামের শরিফুল ইসলাম (২৬) এবং ধান্যঘরা গ্রামের আল মিরাজ। এছাড়া দর্শনা থানার নিয়মিত মামলায় (মামলা নং-১৪/২৬, তারিখ-২৩/০৮/২০২৬, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ৭/৮/৩০) ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন রাজশাহীর রাজপাড়া থানার আলীগঞ্জ গ্রামের রুবেল শেখ (৩৭), গোধাগাড়ী থানার নারায়নপুর গ্রামের সুমন খান ওরফে পারভেজ (৩৮) এবং দর্শনা থানার প্রতাবপুর গ্রামের মিরাজ হোসেন ওরফে তুফান।
দর্শনা থানা পুলিশের অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় তাদের এ অভিযান অব্যাহত থাকবে। একই সাথে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি একটি নিরাপদ ও সুস্থ সমাজ প্রতিষ্ঠায় সকলের সহযোগিতা কামনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ