আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজদেশের খবরখুলনা বিভাগদর্শনায় মাদ্রাসায় শিক্ষার্থীদের সামনে ফায়ার সার্ভিসের বিশেষ মহড়া

দর্শনায় মাদ্রাসায় শিক্ষার্থীদের সামনে ফায়ার সার্ভিসের বিশেষ মহড়া




দর্শনা অফিস:

দামুড়হুদা উপজেলার লোকনাথপুর ডি.এস. আদর্শ দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আগুন লাগলে কীভাবে দ্রুত ও নিরাপদে তা নিয়ন্ত্রণে আনতে হয়, সে বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ পেয়েছে শিক্ষার্থীরা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে আয়োজিত বিশেষ অগ্নিনির্বাপণ মহড়া ও সচেতনতামূলক কর্মসূচিতে আগুন লাগার কারণ, তাৎক্ষণিক করণীয় এবং অগ্নিকাণ্ডের সময় নিরাপদ থাকার বিভিন্ন কৌশল তুলে ধরা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচি শুরু হয়। এতে দামুড়হুদা উপজেলার দর্শনা ফায়ার সার্ভিসের অভিজ্ঞ ও প্রশিক্ষিত সদস্যরা অংশ নেন।
কর্মসূচির শুরুতে ফায়ার সার্ভিসের সদস্যরা শিক্ষার্থীদের সঙ্গে অগ্নিকাণ্ড ও দুর্যোগ মোকাবিলা নিয়ে কথা বলেন। সহজ ও সাবলীল ভাষায় তারা জানান, অসাবধানতা থেকে কীভাবে আগুনের সূত্রপাত হতে পারে এবং আগুন লাগার পর আতঙ্কিত না হয়ে কীভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। একই সঙ্গে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে আগুন নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতিও শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হয়। পরে মাদ্রাসার মাঠে শুরু হয় মূল অগ্নিনির্বাপণ মহড়া। একটি ড্রামে আগুন জ্বালিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা বাস্তব পরিস্থিতির আদলে আগুন নেভানোর বিভিন্ন কৌশল প্রদর্শন করেন। ফায়ার ফাইটিং সরঞ্জাম ও হেলমেট পরে তারা কীভাবে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন, তারও ব্যবহারিক প্রদর্শন করা হয়। বাস্তব এই মহড়া শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করে। মাঠের চারপাশে দাঁড়িয়ে কোমলমতি ছাত্র-ছাত্রীরা মনোযোগ দিয়ে আগুন নেভানোর পুরো প্রক্রিয়া প্রত্যক্ষ করে। আগুনের কাছে না গিয়ে কীভাবে পরিস্থিতি বুঝতে হবে, কখন দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে হবে এবং প্রয়োজন হলে কীভাবে অগ্নিনির্বাপণ সরঞ্জাম ব্যবহার করতে হয়Ñমহড়ার মাধ্যমে এসব বিষয়ে ধারণা পায় তারা।
ফায়ার সার্ভিসের সদস্যরা বলেন, অগ্নিকাণ্ডের মতো আকস্মিক দুর্ঘটনায় প্রথম কয়েকটি মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় ভয় বা আতঙ্ক পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। তাই ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মধ্যে অগ্নিনিরাপত্তা ও দুর্যোগ মোকাবিলার বিষয়ে বাস্তব জ্ঞান তৈরি করা প্রয়োজন। নিয়মিত এমন মহড়া হলে শিক্ষার্থীরা শুধু নিজেরাই সচেতন হবে না, পরিবার ও আশপাশের মানুষকেও অগ্নিনিরাপত্তার বিষয়ে সচেতন করতে পারবে।
সংশ্লিষ্টরা বলেন, প্রাকৃতিক দুর্যোগ কিংবা আকস্মিক দুর্ঘটনা মোকাবিলায় শুধু তাত্ত্বিক জ্ঞান যথেষ্ট নয়; বাস্তব পরিস্থিতির অনুশীলনও জরুরি। এ ধরনের প্রাণবন্ত মহড়া শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি বিপদের সময় দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নেয়ার সক্ষমতা তৈরি করতে সহায়ক হবে। কর্মসূচিতে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। বাস্তবভিত্তিক এ আয়োজনের জন্য শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ