আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজদেশের খবরখুলনা বিভাগদামুড়হুদায় নিউজ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

দামুড়হুদায় নিউজ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ




দামুড়হুদা অফিস:

দামুড়হুদা উপজেলার সুবলপুর স্লুইসগেট এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে রাসেল উদ্দীন (২৫) নামের এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় তাকে চাপাতি, লোহার রড, বাঁশের লাঠি ও কাঠের বাটাম দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। হামলায় তার মুখ, মাথা, ঘাড়, পিঠ, হাত ও পায়ে জখম হয়েছে। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় লিখিত এজাহার দেয়া হয়েছে। রাসেল উদ্দীন কার্পাসডাঙ্গা গ্রামের কবরস্থান পাড়ার বাসিন্দা লিটন মিয়ার ছেলে। তিনি স্থানীয় পত্রিকার কার্পাসডাঙ্গা প্রতিনিধি হিসেবে কর্মরত।
এজাহার সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নিউজ সংগ্রহের জন্য দামুড়হুদা থানার সুবলপুর স্লুইসগেট এলাকায় যান রাসেল উদ্দীন। সেখানে আগে থেকে অবস্থান করা ইয়ামিন (২০), হাসিবুল ইসলাম (২১), সুমন আলী (২৩) ও জেরোসহ (২২) অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জন তার ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে রাসেল উদ্দীন অভিযোগ করেন, হামলাকারীরা তাকে ‘কেন নিউজ করেছেন’Ñএমন প্রশ্ন করে উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে ইয়ামিন ধারালো চাপাতি দিয়ে তার মাথা লক্ষ্য করে কোপ দেন। তিনি সরে যাওয়ায় কোপটি মাথায় না লেগে মুখের ডান পাশে, ডান কানের নিচে লাগে। এতে ওই স্থানে কাটা ও রক্তাক্ত জখম হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এরপর হাসিবুল ইসলাম চাপাতি দিয়ে তার পিঠের পেছনে কোপ দেন বলে অভিযোগ করা হয়েছে। অন্যরা লোহার রড, বাঁশের লাঠি ও কাঠের বাটাম দিয়ে তার মাথা, ঘাড়, পিঠ, হাত ও পায়ে আঘাত করেন। এতে শরীরের বিভিন্ন স্থানে থেতলানো ও ফোলা জখম হয় বলে এজাহারে দাবি করা হয়েছে। হামলার একপর্যায়ে ইয়ামিন রাসেল উদ্দীনের গলায় থাকা ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিঁড়ে নিয়ে যান বলেও অভিযোগ করা হয়েছে। এজাহারে চেইনটির আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া হাসিবুল ইসলাম ও সুমন আলীর আঘাতে তার প্যান্টের পকেটে থাকা একটি স্মার্টফোন ভেঙে নষ্ট হয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। এজাহারে ফোনটির মডেল ও মূল্য প্রায় ৩৮ হাজার টাকা উল্লেখ করা হয়েছে।
এ সময় স্থানীয়দের চিৎকারে আরাফাত (২৮), বাড়ি কোমরপুর এবং মিরাজ মিয়া (২০), বাড়ি কার্পাসডাঙ্গাসহ স্থানীয় কয়েকজন ঘটনাস্থলে এগিয়ে আসেন। পরে তারা আহত রাসেল উদ্দীনকে উদ্ধার করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, এ সময় হামলাকারীরা প্রকাশ্যে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে আহত সাংবাদিককে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়। চিকিৎসা নেয়ার পর পরিবার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে থানায় এজাহার দিতে কিছুটা বিলম্ব হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও তার স্বজনেরা। তবে অভিযোগে উল্লিখিত ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে পুলিশের তদন্ত ও পরবর্তী আইনগত পদক্ষেপের পরই ঘটনার প্রকৃত কারণ ও দায়-দায়িত্ব সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ