আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজদেশের খবরখুলনা বিভাগদামুড়হুদার চন্দ্রবাস মাঠে গভীর রাতে দুর্বৃত্তদলের তাণ্ডব; টাকাসহ স্বর্ণালংকার লুট

দামুড়হুদার চন্দ্রবাস মাঠে গভীর রাতে দুর্বৃত্তদলের তাণ্ডব; টাকাসহ স্বর্ণালংকার লুট




কার্পাসডাঙ্গা প্রতিনিধি:

দামুড়হুদা উপজেলায় গভীর রাতে ডাক্তার দেখাতে যাওয়ার পথে অটোরিকশার গতিরোধ করে দুই যাত্রীর কাছ থেকে মুঠোফোন, স্বর্ণের দুল ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ সময় অটোরিকশা চালককে মারধর করে তার ব্যাটারিচালিত অটোরিকশাটিও ছিনিয়ে নিয়ে যায় ৭ থেকে ৮ জনের একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দল। শুক্রবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে কার্পাসডাঙ্গা-মুজিবনগর সড়কের চন্দ্রবাস মাঠের কবরস্থান সংলগ্ন নির্জন এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, চন্দ্রবাস গ্রামের রেজাউলের ব্যাটারিচালিত অটোরিকশায় দুই যাত্রী জরুরি প্রয়োজনে চিকিৎসক দেখাতে দর্শনার দিকে যাচ্ছিলেন। পথে অটোরিকশাটি চন্দ্রবাস মাঠের কবরস্থানসংলগ্ন নির্জন সড়কে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা একদল ছিনতাইকারী সেটির গতিরোধ করে। ছিনতাইকারীদের হাতে ধারালো রামদা, ছুরি ও লাঠিসোঁটা ছিল বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। অভিযোগ অনুযায়ী, ছিনতাইকারীরা অস্ত্রের মুখে চালক ও দুই যাত্রীকে জিম্মি করে তাদের কাছে থাকা দুটি মুঠোফোন, এক জোড়া স্বর্ণের দুল ও নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। একপর্যায়ে অটোরিকশাচালক রেজাউল বাধা দেয়ার চেষ্টা করলে তাকে মারধর করা হয়। পরে ছিনতাইকারীরা অটোরিকশাটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় চালক রেজাউল আহত হয়েছেন। তিনি বর্তমানে আহত অবস্থায় রয়েছেন বলে জানা গেছে। ছিনতাইয়ের শিকার দুই যাত্রীও এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন। তবে তাদের নাম-পরিচয় এবং আঘাতের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, কার্পাসডাঙ্গা-মুজিবনগর সড়কের চন্দ্রবাস মাঠের ওই অংশটি রাতের বেলায় বেশ নির্জন থাকে। সড়কে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় রাতে চলাচলকারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। তাদের অভিযোগ, ওই এলাকায় আগেও ছোটখাটো ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তবে এবার যেভাবে সংঘবদ্ধ একটি দল অস্ত্র নিয়ে যাত্রীদের জিম্মি করে লুটপাট চালিয়েছে, তাতে স্থানীয় মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে রাতে অসুস্থ রোগী নিয়ে হাসপাতালে যাওয়া কিংবা জরুরি প্রয়োজনে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করা মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী। তাদের মতে, নির্জন সড়কে রাতের নিরাপত্তা জোরদার করা এবং সন্দেহভাজন অপরাধীদের শনাক্ত করতে পুলিশের টহল বাড়ানো প্রয়োজন।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে পুলিশ জানায়, তারা ঘটনাটি সম্পর্কে শুনেছে এবং বিষয়টি খতিয়ে দেখছে। ভুক্তভোগীদের লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এদিকে ছিনতাইয়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার, লুট হওয়া মুঠোফোন, স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার এবং ছিনতাই হওয়া অটোরিকশাটি ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন ব্যক্তিরা। একই সঙ্গে কার্পাসডাঙ্গা-মুজিবনগর সড়কের নির্জন এলাকাগুলোতে রাতের নিরাপত্তা জোরদার ও নিয়মিত পুলিশি টহল নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ