আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজদেশের খবরখুলনা বিভাগজীবননগরে মণ্ডপ পরিদর্শন করলেন ৫৮ বিজিবির অধিনায়ক

জীবননগরে মণ্ডপ পরিদর্শন করলেন ৫৮ বিজিবির অধিনায়ক




নিজস্ব প্রতিবেদক:

শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্তবর্তী এলাকায় দুটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম, পিবিজিএম, পিএসসি। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন এবং পূজা উদ্যাপনে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। গতকাল শনিবার জীবননগর উপজেলার সীমান্তবর্তী মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়। পরিদর্শন করা মণ্ডপ দুটি হলো শ্রী শ্রী রাধাকৃষ্ণ দুর্গামন্দির এবং শ্রী শ্রী সার্বজনীন কৃষ্ণ আদিবাসী মন্দির।
পরিদর্শনকালে বিজিবি অধিনায়ক পূজামণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় পূজার আয়োজন, সার্বিক প্রস্তুতি এবং উৎসব চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা হয়। পূজামণ্ডপে আগত দর্শনার্থী ও ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে কী ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে, সে বিষয়েও খোঁজখবর নেন তিনি। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, শারদীয় দুর্গোৎসব যেন সুষ্ঠু, নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হয়, সে লক্ষ্যে বাহিনীর সদস্যরা সর্বোচ্চ পেশাদারত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। সীমান্তবর্তী এলাকার পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা বজায় রাখতেও বিজিবি বদ্ধপরিকর বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের আশ্বস্ত করেন অধিনায়ক।
দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সব ধর্মের মানুষের নির্বিঘ্নে উৎসবে অংশগ্রহণের পরিবেশ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। এ জন্য সংশ্লিষ্ট সবার মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দেয়া হয়। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)’র সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এ পরিদর্শনের তথ্য জানান।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ