আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজদেশের খবরখুলনা বিভাগ`বাল্যবিবাহ ও মাদক রুখতে পরিবারকেই আগে সচেতন হতে হবে'

`বাল্যবিবাহ ও মাদক রুখতে পরিবারকেই আগে সচেতন হতে হবে’




দামুড়হুদা অফিস/কার্পাসডাঙ্গা প্রতিনিধি:

বাল্যবিবাহ, মাদক, নারী ও শিশু নির্যাতন, কিশোর গ্যাং ও সাইবার অপরাধসহ নানা সামাজিক অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার। তিনি বলেছেন, চুয়াডাঙ্গায় বাল্যবিবাহ যেন একটি মারাত্মক ব্যাধিতে পরিণত হয়েছে। এর সঙ্গে মাদকের বিস্তারও উদ্বেগজনক। এসব সামাজিক ব্যাধি থেকে সন্তানদের দূরে রাখতে হলে সবার আগে অভিভাবকদের সচেতন হতে হবে। সম্মিলিতভাবে পরিবর্তনের চেষ্টা করলে সমাজে অবশ্যই ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। গতকাল বৃহস্পতিবার সকালে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে নারী ও শিশু নির্যাতন, মাদক, বাল্যবিবাহ, সাইবার অপরাধ, কিশোর গ্যাং, দুর্নীতি ও আত্মহত্যা প্রতিরোধ এবং ডেঙ্গু নিয়ন্ত্রণসহ সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। জেলা প্রশাসক বলেন, শুধু প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে সামাজিক অপরাধ নির্মূল করা সম্ভব নয়। পরিবার থেকেই সন্তানদের নৈতিক শিক্ষা ও মূল্যবোধের চর্চা শুরু করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণকে নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে। সম্মিলিত উদ্যোগ ছাড়া বাল্যবিবাহ, মাদক বা কিশোর অপরাধের মতো সমস্যাগুলো মোকাবিলা করা কঠিন।
সভায় নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, মাদক, সাইবার অপরাধ ও কিশোর গ্যাং প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় জনগণের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দুর্নীতি প্রতিরোধ, আত্মহত্যা রোধ ও ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসচেতনতা তৈরির আহ্বান জানানো হয়। সভায় কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম টুটুল, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ উদ্দিন, মুন্সিপুর বিজিবি ক্যাম্পের সুবেদার মহাসিন আলীসহ ইউনিয়ন পরিষদের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সকালের আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভার পর একই দিন দুপুরে দামুড়হুদা উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা ওদুদ শাহ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাঃ মশিউর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হাসান, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম এবং দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দামুড়হুদা মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মামুনুর রশীদ। পবিত্র গীতা থেকে পাঠ করেন সাবেক শিক্ষক নারায়ণ চন্দ্র পাল। স্বাগত বক্তব্য দেন দামুড়হুদা গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফাহমিদা রহমান। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক লুৎফুন নাহার কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি বলেন, শুধু ভালো ফলাফল করলেই একজন শিক্ষার্থী পরিপূর্ণ মানুষ হয়ে ওঠে না। শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীরা যাতে নিরাপদ, সুন্দর ও অনুকূল পরিবেশে লেখাপড়া করতে পারে, সে পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সবার। তিনি শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের মেধার বিকাশ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়নে প্রতিষ্ঠানপ্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
মতবিনিময় পর্বে উপজেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানদের সঙ্গে শিক্ষা কার্যক্রমের সার্বিক পরিস্থিতি, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের মেধা বিকাশ, বিদ্যালয়ের পরিবেশ এবং বিদ্যমান বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে মাধ্যমিক পর্যায়ে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ২০০ জন এবং প্রাথমিক পর্যায়ে বৃত্তিপ্রাপ্ত ১৫৬ জনসহ মোট ৩৫৬ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধিত শিক্ষার্থীদের হাতে লাল গোলাপ ও রজনীগন্ধা ফুল এবং উপহারসামগ্রী তুলে দেয়া হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, একই দিনে সামাজিক অপরাধ প্রতিরোধ এবং শিক্ষার মানোন্নয়নÑদুটি গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় হওয়ায় বিষয়গুলোর মধ্যে একটি কার্যকর যোগসূত্র তৈরি হয়েছে। কারণ নিরাপদ ও অপরাধমুক্ত সামাজিক পরিবেশ নিশ্চিত করা যেমন জরুরি, তেমনি সেই পরিবেশে শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও মেধার বিকাশ ঘটানোও জরুরি। কৃতি শিক্ষার্থীদের স্বীকৃতি এবং প্রতিষ্ঠানপ্রধানদের সঙ্গে প্রশাসনের সরাসরি মতবিনিময় ভবিষ্যতে উপজেলার শিক্ষাব্যবস্থাকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে বলে তারা আশা করেন।

 

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ