আসমানখালী প্রতিনিধি:
আলমডাঙ্গা উপজেলার ভোগাইল বগাদীতে তরুণদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে। ভোগাইল বগাদী ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি ও জামায়াতে ইসলামী মনোনীত মেম্বার পদপ্রার্থী মহিদুল ইসলাম তরুণদের হাতে ফুটবল তুলে দেন। তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং যুবসমাজকে সুস্থ ও সুন্দর পরিবেশে সম্পৃক্ত করার লক্ষ্যে এ ফুটবল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ভাংবাড়িয়া ইউনিয়ন কর্মপরিষদ সদস্য আবুল কালাম আজাদ, ওয়ার্ড বাইতুলমাল সম্পাদক মহাবুল ইসলাম, ৩ নম্বর ইউনিট সভাপতি আবু হানিফ, ১ নম্বর ইউনিট সভাপতি রকিবুল ইসলাম রনিসহ স্থানীয় নেতৃবৃন্দ ও তরুণরা। ফুটবল বিতরণের সময় উপস্থিত নেতৃবৃন্দ তরুণদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে সুস্থ ও সুন্দর জীবন গঠনের আহ্বান জানান।


