আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজদেশের খবরখুলনা বিভাগভ্যানের মাইকের ব্যাটারি রাখার খোপে মিলেছে কোটি টাকার সোনা

ভ্যানের মাইকের ব্যাটারি রাখার খোপে মিলেছে কোটি টাকার সোনা




জীবননগর অফিস:

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে ১ কোটি টাকার বেশি মূল্যের চারটি স্বর্ণের বারসহ সেলিম হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গয়েশপুর গ্রামের একটি যাত্রীছাউনির সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার ব্যাটারিচালিত ভ্যানের সামনে লাগানো ছোট মাইকের ব্যাটারি রাখার জায়গা থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। জব্দ করা স্বর্ণ, ভ্যান ও মাইকের মোট সিজার মূল্য ১ কোটি ১ লাখ ৯৭ হাজার টাকা। আটক সেলিম হোসেন জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের সদরপাড়া গ্রামের বাবর আলীর ছেলে।
বিজিবি জানায়, উদ্ধার করা চারটি স্বর্ণের বারের ওজন ৫৭৪ দশমিক ৫১ গ্রাম। এসব স্বর্ণের সিজার মূল্য ১ কোটি ১ লাখ ৪৬ হাজার টাকা। এছাড়া ব্যাটারিচালিত ভ্যান ও ছোট মাইকের মূল্য ৫১ হাজার টাকা। আটক সেলিমকে ভ্যান ও মাইকসহ জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণ চুয়াডাঙ্গা সরকারি কোষাগারে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সূত্রে জানা গেছে, গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছিলেন বিজিবির একটি টহল দল। গয়েশপুর বিওপির হাবিলদার ইছাব্বর আলীর নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে সন্দেহভাজন হিসেবে সেলিম হোসেনকে আটক করা হয়। পরে তার ব্যাটারিচালিত ভ্যান তল্লাশি করে সামনে লাগানো সাদা রঙের ছোট মাইকের ব্যাটারি রাখার জায়গা থেকে চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। ঘটনাস্থলটি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ৪ নম্বর সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামের সীমান্তের মেইন পিলার ৬৭-এমপি থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)’র সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, আটক ব্যক্তিকে জব্দ করা ব্যাটারিচালিত ভ্যান ও মাইকসহ জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণ চুয়াডাঙ্গা জেলা সরকারি কোষাগারে জমা দেয়ার কার্যক্রম চলছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ