আজ ,,
,

শিরোনামঃ
হোম পেজআইন আদালতআলমডাঙ্গায় ট্যাপেন্টাডলসহ যুবক শামীম গ্রেফতার

আলমডাঙ্গায় ট্যাপেন্টাডলসহ যুবক শামীম গ্রেফতার




আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে চারটি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শামীম রেজা (২৭) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার দিনগত রাত ১২টার দিকে পৌর এলাকার থানাপাড়ায় মজিদ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শামীম রেজা আলমডাঙ্গার গোবিন্দপুর গ্রামের আব্দুর রউফের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে এসআই কুশল প্রসাদ মণ্ডলের নেতৃত্বে আলমডাঙ্গা থানা পুলিশের একটি দল থানাপাড়ায় অভিযান চালায়। এ সময় মজিদ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে শামীম রেজাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে চারটি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন , ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় সামারি ট্রায়াল প্রসিকিউশন করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ