ভ্রাম্যমাণ প্রতিনিধি:
‘মাদককে না বলি, সুস্থ সুন্দর সমাজ গড়ি’Ñএ স্লোগানকে সামনে রেখে আলমডাঙ্গায় মাদকবিরোধী সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার বেলগাছী ইউনিয়নের দোয়ারপাড়ায় দোয়ারপাড়া ঐক্য যুব ক্লাবের উদ্যোগে ক্লাব চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। নওদাবন্ডবিল-ফরিদপুর দোয়ারপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সুরত আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিকাশ চন্দ্র সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভ, বেলগাছী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মেহেরাজ আলী, ইউনিয়ন জামায়াতের আমির আমান উদ্দীন, এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আহসান হাবীব ও সাবলুল রহমান, বিশিষ্ট ব্যবসায়ী হাজী লিটন মিয়া, সমাজসেবক সিতাব মন্ডল ও আমির হামজা। ছাত্রনেতা আজমুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আমিনুল রহমান মন্ডল, গ্রাম পুলিশ আব্দুর রশিদ, দোয়ারপাড়া ঐক্য যুব ক্লাবের সভাপতি আল আমিন বাপ্পি, সাধারণ সম্পাদক পিন্টুর রহমান, মিঠুল মন্ডল, মহরম মন্ডল, মনি, শিপন, ইসরাফ, ভিকু মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ, মসজিদ পরিচালনা কমিটির সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি মাদকবিরোধী সামাজিক আন্দোলন আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তারা।


