আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজদেশের খবরখুলনা বিভাগআলমডাঙ্গায় নজরুল বর্ষ বাস্তবায়ন নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় নজরুল বর্ষ বাস্তবায়ন নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত




আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, গান আর লেখা-লিখি মানুষের মাঝে ছড়িয়ে দিতে নজরুল বর্ষ বাস্তবায়ন নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে চুয়াডাঙ্গা জেলা পরিষদের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা কলাকেন্দ্রের সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জাসাসের সভাপতি শহিদুল হক বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা কালচারাল অফিসার সাইফুল হাসান মিলন, চুয়াডাঙ্গা জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিম, চুয়াডাঙ্গা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হোসাইন মালিক ও অরিন্দম সাংস্কৃতিক সংঘের পরিচালক হিরণ উর শান্ত। সভায় বক্তব্য রাখেন আলমডাঙ্গা জাসাসের সভাপতি কবি আনোয়ার রশীদ সাগর, আব্দুল লতিফ শাহ, কবি আসিফ জাহান ও অমল কুমার বিশ্বাসসহ অনেকে। অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন প্রভাষক খাইরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের সভাপতি আতিক বিশ্বাস, সহ-সভাপতি তবিবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক সুশীল কর্মকার, সীমা সাহা, মিজানুর রহমান, পরিমল ঘোষসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
প্রধান অতিথির বক্তব্যে শহিদুল হক বিশ্বাস বলেন, চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমি ও জেলা পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হবে। প্রত্যন্ত গ্রামের সুপ্ত প্রতিভা খুঁজে বের করে তাদের বিকাশের সুযোগ সৃষ্টি করতে হবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মসহ সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ