আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজদেশের খবরখুলনা বিভাগতরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে উদযাপিত হবে তিরোধান দিবস

তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে উদযাপিত হবে তিরোধান দিবস




নিজস্ব প্রতিবেদক:

মরমী সাধক ও বাউল সম্রাট লালন সাঁইজির তিরোধান দিবস জাতীয়ভাবে উদযাপনের লক্ষ্যে চুয়াডাঙ্গায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। দুই দিনের কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালনের সিদ্ধান্ত হয়েছে। আগামী ১৬ অক্টোবর সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং ১৭ অক্টোবর চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে লালন সাঁইজির স্মরণে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।
সভায় লালন সাঁইজির জীবনদর্শন, মানবতাবাদী দর্শন, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্ব দেয়া হয়। একই সঙ্গে জেলার বাউল ও সুফি সাধকদের সম্পৃক্ত করে তিরোধান দিবসের আয়োজনকে আরও প্রাণবন্ত করার বিষয়েও আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, বাউল সম্রাট লালন সাঁইজি বাংলাদেশের লোকসংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার অন্যতম প্রতীক। তার জীবনদর্শন, গান ও মানবতাবাদী বাণী তরুণ প্রজন্মের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়া সবার দায়িত্ব। তিনি বলেন, জাতীয় পর্যায়ে লালন সাঁইজির তিরোধান দিবস যথাযথ মর্যাদায় উদ্যাপনের জন্য সব ধরনের উদ্যোগ নেয়া হয়েছে। আগামী ১৬ ও ১৭ অক্টোবরের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অনুষ্ঠানে জেলার সর্বস্তরের সংস্কৃতিপ্রেমী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করেন তিনি। জেলা প্রশাসক আরও বলেন, বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে উজ্জীবিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও লালন সাঁইজির মতো মনীষীদের গুরুত্বের সঙ্গে দেখছেন। জাতীয়ভাবে লালন সাঁইজির তিরোধান দিবস পালনের এই উদ্যোগে চুয়াডাঙ্গার বাউল ও সুফি সাধকদের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান জেলা প্রশাসক। তিনি বলেন, লালনের দর্শন কেবল গান ও সাধনার মধ্যে সীমাবদ্ধ নয় তার মানবতাবাদী চিন্তা সমাজে সম্প্রীতি, সহনশীলতা ও সাম্যের বার্তা বহন করে।
সভায় জানানো হয়, ১৬ অক্টোবর আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় লালন সাঁইজির গান, দর্শন ও লোকসংস্কৃতিকে কেন্দ্র করে বিভিন্ন পরিবেশনা থাকবে। পরদিন ১৭ অক্টোবর জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বাউল শিল্পীরা অংশ নেবেন। আয়োজকেরা জানান, লালন সাঁইজির গান ও দর্শনের সঙ্গে নতুন প্রজন্মের পরিচয় আরও গভীর করার পাশাপাশি স্থানীয় লোকসংস্কৃতির চর্চাকে এগিয়ে নেওয়াই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। লালনের মানবপ্রেম, জাত-পাত ও ধর্মীয় বিভাজনের ঊর্ধ্বে ওঠার আহ্বান এবং মানুষের প্রতি মানুষের ভালোবাসার দর্শন অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরার পরিকল্পনা রয়েছে।
প্রস্তুতিমূলক সভায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিক উজ জামান, সহকারী কমিশনার এস এম আব্দুর রউফ শিবলু, জেলা কালচারাল অফিসার সাইফুল হাসান মিলন, জেলা জেসাসের সভাপতি শহিদুল হক বিশ্বাস, সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, কণ্ঠশিল্পী হিরন উর রশিদ শান্ত, নুসরাত জাহান করবীসহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বাউল শিল্পীরা উপস্থিত ছিলেন।
সভায় অংশ নেয়া বাউল শিল্পী ও সংস্কৃতিকর্মীরা লালন সাঁইজির দর্শন ও সংগীতকে বৃহত্তর পরিসরে ছড়িয়ে দেয়ার ওপর গুরুত্ব দেন। তাদের মতে, দ্রুত বদলে যাওয়া সময়ে লালনের মানবতাবাদী দর্শন ও অসাম্প্রদায়িক চেতনা তরুণ প্রজন্মের কাছে তুলে ধরা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দুই দিনের এই আয়োজনের মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় লালন সাঁইজির স্মরণ, তার গান ও দর্শনের চর্চা আরও বিস্তৃত হবেÑএমন প্রত্যাশা ব্যক্ত করেন সভায় উপস্থিত সংস্কৃতিকর্মী ও প্রশাসনের কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ