আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজআইন আদালতআলমডাঙ্গায় বিস্ফোরক-মাদক ও পরোয়ানার মামলায় গ্রেপ্তার ৩

আলমডাঙ্গায় বিস্ফোরক-মাদক ও পরোয়ানার মামলায় গ্রেপ্তার ৩




আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গায় পৃথক অভিযান চালিয়ে বিস্ফোরক দ্রব্য, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও গ্রেপ্তারি পরোয়ানার পৃথক মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলার আসামি। অন্য একজন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার আসামি এবং অপরজন একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত। বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রাতেই তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আলমডাঙ্গা উপজেলার আসাননগর উত্তরপাড়া গ্রামের মৃত আনছার আলী মন্ডলের ছেলে মিলন উদ্দিন মন্ডল (৪৫), গোবিন্দপুর নতুন বাসস্ট্যান্ড এলাকার মৃত জামাল উদ্দিন ওরফে বাহাদুর মাস্টারের ছেলে সাদেকুর রহমান পলাশ (৪০) এবং একই এলাকার মৃত মওলা হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৪০)।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১২টার দিকে আসাননগর উত্তরপাড়ায় নিজ বাড়ি থেকে মিলন উদ্দিন মন্ডলকে গ্রেপ্তার করা হয়। আলমডাঙ্গা থানায় দায়ের করা বিস্ফোরক মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগ রয়েছে। দণ্ডবিধির বিভিন্ন ধারার পাশাপাশি বিস্ফোরক দ্রব্য আইনের ৩, ৪ ও ৬ ধারায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে, একই দিন রাত সাড়ে ১২টার দিকে গোবিন্দপুর নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে জিআর-৫১২/১৬ নম্বর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এছাড়া রাত আড়াইটার দিকে একই এলাকার গোবিন্দপুর নতুন বাসস্ট্যান্ড থেকে সাদেকুর রহমান পলাশকে গ্রেপ্তার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় দায়ের করা একটি মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আলমডাঙ্গা থানা-পুলিশ জানায়, পৃথক অভিযানে গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলাগুলোর আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ