আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজধর্মআলমডাঙ্গায় মসজিদের মুয়াজ্জিনকে মারধরের অভিযোগ

আলমডাঙ্গায় মসজিদের মুয়াজ্জিনকে মারধরের অভিযোগ




আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নের নওলামারী পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদে প্রায় ৩০ বছর ধরে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করা শহিদুল ইসলামকে (৫৫) মারধর করে মসজিদ থেকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে ইয়ামিন মালিথা নামে একজনকে নতুন মুয়াজ্জিনের দায়িত্ব দেয়া হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার সন্ধ্যার নামাজের পর নওলামারি পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদের ভেতরে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন শহিদুল ইসলাম। তার দাবি, কয়েকজন ব্যক্তি তাকে মসজিদে থাকতে নিষেধ করেন। একপর্যায়ে সন্ধ্যা ৭টার দিকে তাকে গলা ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দেয়া হয়।
শহিদুল ইসলাম বলেন, ১৯৯৫ সাল থেকে তিনি নিয়মিত ওই মসজিদে আজান দেয়া ও মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছেন। প্রায় ৩০ বছর দায়িত্ব পালনের পর কোনো ধরনের পূর্ববার্তা ছাড়াই তাকে মসজিদ থেকে বের করে দেয়া হয়েছে বলে অভিযোগ তার। তিনি আরও অভিযোগ করেন মিঠু বিশ্বাস, আমিনুল ইসলাম ও সাবেক ইউপি সদস্য মানোয়ার মেম্বার তাকে মসজিদ থেকে বের করে দেয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন। তার ভাষ্য অনুযায়ী, টকি বিশ্বাস বর্তমানে মসজিদের খাদেম হিসেবে দায়িত্ব পালন করছেন। তাকে দায়িত্ব থেকে সরিয়ে ইয়ামিন মালিথাকে নতুন করে মুয়াজ্জিনের দায়িত্ব দেয়া হয়েছে। এ ঘটনায় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফরিদুল ইসলামের বিরুদ্ধেও অভিযোগ করেছেন তিনি। তবে এসব অভিযোগের বিষয়ে ফরিদুল ইসলাম, মিঠু বিশ্বাস, আমিনুল ইসলাম, মানোয়ার মেম্বারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে ওই মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছেন। হঠাৎ তাকে সরিয়ে নতুন মুয়াজ্জিনের দায়িত্ব দেয়ার বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা তৈরি হয়েছে। তবে প্রায় ৩০ বছর দায়িত্ব পালনের পর শহিদুল ইসলামকে কী কারণে সরিয়ে দেয়া হয়েছে, তাকে সরানোর বিষয়ে মসজিদ পরিচালনা কমিটির কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত রয়েছে কী-না এবং ঘটনার সময় তাকে মারধর করা হয়েছিল কি না এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন দায়িত্ব পালন করা শহিদুল ইসলামকে সরিয়ে নতুন মুয়াজ্জিন নিয়োগের বিষয়টি মসজিদ পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করা হোক। একই সঙ্গে তারা আগের মুয়াজ্জিন শহিদুল ইসলামকে পুনরায় দায়িত্ব দেয়ার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ