আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজদেশের খবরখুলনা বিভাগআলমডাঙ্গায় মাওলানা হারুনুর রশিদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় মাওলানা হারুনুর রশিদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত




নিজস্ব প্রতিবেদক:

আলমডাঙ্গার চিৎলা ইউনিয়নের কুলপালায় মরহুম মাওলানা হারুনুর রশিদ (রহ.)’র স্মরণে তার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বাদ মাগরিব কুলপালা গ্রামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিৎলা ইউনিয়ন উলামা পরিষদের সভাপতি মাওলানা খলিলুর রহমান। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আবির হাসান। মরহুমের স্মরণে সংগীত পরিবেশন করেন মাওলানা মুফতি দেলোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন মাওলানা ইনামুল হক।
অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা মুফতি মোস্তফা কামাল কাসেমী, জুনাইদ আল হাবিবী, মাওলানা জহুরুল ইসলাম আজিজী, মাওলানা মুফতি নুর ইসলাম, মাওলানা মতিয়ার রহমান, মাওলানা শামসুদ্দীন আহমেদ, জালাল উদ্দীন, মাওলানা মুফতি আরিফুল ইসলাম, আবুল হাসান, আবুল কালাম, মাওলানা মুফতি ইমরান হোসাইন, মাওলানা মুহিবুল্লাহ হাবিবী, মাওলানা মুফতি সালমান সাদ সাদী, আলহাজ্ব সান্ত, বশির, মাওলানা সানিরুল ইসলাম, আনসার উদ্দীন, আব্দুস সামাদ, নুরুল ইসলাম আবির, হাফিজুর রহমান, জাহিদ হাসান, সোলাইমান, হারুনুর রশিদ, মুফতি সা’দ আহমেদ ও ইসরাইল হোসেনসহ স্থানীয় আলেম-ওলামাগণ।
বক্তারা বলেন, মাওলানা হারুনুর রশিদ (রহ.)-এর জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে মানুষের কল্যাণে কাজ করা এবং দ্বীনি আদর্শ অনুসরণ করা সবার দায়িত্ব। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী; তাই মানুষের উচিত সৎকর্ম, ন্যায়নীতি, সততা ও মানবসেবার মাধ্যমে জীবন পরিচালনা করা। মানুষের সঙ্গে উত্তম আচরণ, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং ধর্মীয় মূল্যবোধ চর্চার মধ্য দিয়ে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা সম্ভব। তারা আরও বলেন, দুনিয়ার জীবনে অর্জিত সৎকর্মই আখেরাতের জীবনে কল্যাণ বয়ে আনতে পারে। তাই প্রত্যেকের উচিত আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে নেক আমল করা, মানুষের হক আদায় করা এবং অন্যায়ের পথ থেকে বিরত থাকা। মরহুমের জীবন ও কর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরার মাধ্যমে তাদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা শফিকুল ইসলাম ও মাওলানা আবু হুরাইরা। আলোচনা সভা শেষে মরহুম মাওলানা হারুনুর রশিদ (রহ.)’র রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ