আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজখেলাধুলাগাংনীতে ফুটবল টুর্নামেন্টে ভাংবাড়িয়া ফুটবল একাডেমির শিরোপা জয়

গাংনীতে ফুটবল টুর্নামেন্টে ভাংবাড়িয়া ফুটবল একাডেমির শিরোপা জয়




হাটবোয়ালিয়া প্রতিনিধি:

মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর ফুটবল মাঠে জমজমাট লড়াইয়ের মধ্য দিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ফুটবল একাডেমি। চাঁদপুর আদর্শ ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গাংনীর ভোমরদহ ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে দলটি। এই জয়ে ভাংবাড়িয়া ফুটবল একাডেমির খেলোয়াড়, কোচ ও সমর্থকদের মধ্যে আনন্দ-উল্লাস ছড়িয়ে পড়ে। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ভোমরদহ ফুটবল একাদশ ও ভাংবাড়িয়া ফুটবল একাডেমি।
শুরু থেকেই দুই দলের খেলোয়াড়েরা আক্রমণ-পাল্টা আক্রমণে মাঠ জমিয়ে তোলেন। প্রতিপক্ষের রক্ষণভাগ ভেদ করে গোলের দেখা পেতে দুই দলই চেষ্টা চালায়। তবে শক্তিমত্তা ও লড়াকু মনোভাবের পরিচয় দেওয়া দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। বিরতির পর ম্যাচের উত্তেজনা আরও বেড়ে যায়। শেষ পর্যন্ত ভোমরদহ ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে শিরোপা নিজেদের করে নেয় ভাংবাড়িয়া ফুটবল একাডেমি। ফাইনালের এই জয় গাংনীর মাঠে আলমডাঙ্গার দলটির শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের জন্য পুরস্কার হিসেবে নির্ধারিত ছিল এক লাখ টাকা। রানার্সআপ দলের জন্য ছিল ৬০ হাজার টাকা। এছাড়া টুর্নামেন্টের ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন মিরাজ। ফাইনাল শেষে চ্যাম্পিয়ন দলের পক্ষে পুরস্কার গ্রহণ করেন ভাংবাড়িয়া ফুটবল একাডেমির সভাপতি ও চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু।
প্রিয় দলের শিরোপা জয়ের খবরে ভাংবাড়িয়া ফুটবল একাডেমির খেলোয়াড়, কোচ ও সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়। এই সাফল্যে আলমডাঙ্গার স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যেও আনন্দ ছড়িয়ে পড়ে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ