আজ ,,
,

শিরোনামঃ
📰সাংবাদিকের ওপর হামলা, প্রশ্ন নিরাপদ সাংবাদিকতার📰গাংনী ও মুজিবনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ ব্যক্তি গ্রেপ্তার, আটক ২📰আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে এখন বিদ্যুৎ প্রকল্প📰জীবননগরে রাতের আঁধারে দুই কলাবাগান কলা চুরি📰চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত 📰চুয়াডাঙ্গার আজমুলকে ‘ভাত চুরির’ অপবাদে পিটিয়ে হত্যার অভিযোগ📰সীমান্তে ঘুরে রাতের আঁধারে ফিরলেন শিক্ষকেরা📰চুয়াডাঙ্গা উপশম নার্সিং হোমে অপারেশন টেবিলে রোগীর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর📰আলমডাঙ্গাকে হারিয়ে ফাইনালে চুয়াডাঙ্গা পৌরসভা📰আলমডাঙ্গায় ট্রাক উদ্ধার , এজাহারে আসামি ও গাড়ির তথ্য বদল নিয়ে ধোঁয়াশা
হোম পেজখেলাধুলাগাংনীর গাঁড়াবাড়ীয়ায় ঐতিহ্যবাহী কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

গাংনীর গাঁড়াবাড়ীয়ায় ঐতিহ্যবাহী কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত




মেহেরপুর অফিস:

‘মাদক ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ সবল জীবন গড়ি’ এ শ্লোগানকে সামনে নিয়ে মেহেরপুরের গাংনীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কমিউনিটি কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে। গাংনী থানা এ চ্যাম্পিয়নশিপ খেলার আয়োজন করে। স্থানীয় খেলোয়াড়দের অংশগ্রহণ ও দর্শকদের ব্যাপক উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে খেলাটি। দীর্ঘদিন পর ঐতিহ্যবাহী এই খেলার আয়োজন হওয়ায় এলাকার মানুষের মধ্যে দেখা দেয় উৎসবের আমেজ।
খেলায় স্থানীয় বিভিন্ন দলের খেলোয়াড়রা অংশ নেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় খেলোয়াড়দের দক্ষতা, কৌশল ও শারীরিক সক্ষমতা দর্শকদের মুগ্ধ করে। খেলা দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ ও শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষ উপস্থিত হন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন মেহেরপুর অতিরিক্ত (অ্যাডিশনাল) পুলিশ সুপার জামিনুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী থানার অফিসার ইসচার্জ মোহাদ্দিদ মোর্শেদ চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাঁড়াবাড়ীয়া গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা সাজ্জাদ হোসাইন পলাশ, কাথুলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হুসাইন মহাম্মদ, কাথুলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খাঁন, ইউনিয়ন জামায়াতের আমীর গোলাম জাকারিয়া ও মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বেন-ইয়ামিন মুক্ত। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ।
খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা ভবিষ্যতেও নিয়মিতভাবে কাবাডিসহ দেশীয় ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করেন। স্থানীয়রা বলেন, কাবাডি শুধু একটি খেলা নয়, এটি গ্রামবাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। এমন আয়োজন নিয়মিত হলে তরুণ প্রজন্ম মাদক ও বিভিন্ন অনলাইন আসক্তি থেকে দূরে থেকে খেলাধুলায় উৎসাহিত হবে। খেলাটি পরিচালনা করেন প্রশিক্ষণপ্রাপ্ত রেফারি আব্দুল হান্নান মাস্টার ও আহসান হাবিব মাস্টার। খেলার ধারা বর্ণনায় ছিলেন জাসাস নেতা সুরেলী আলভী।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ