আজ ,,
,

শিরোনামঃ
📰দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাঁচ রুটে ট্রেন চালুর দাবি লোকমোর্চার📰অর্থের বিনিময়ে শিক্ষার্থী ভর্তি ও নিয়োগপত্র জালিয়াতি, অভিযুক্ত শাহজামাল গ্রেপ্তার📰দামুড়হুদায় ঘরে ঢুকে ঘুমন্ত যুবকের গলা-ঘাড়ে কোপ, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ📰আলমডাঙ্গায় কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবে আবৃত্তি-নাটকে মুগ্ধ দর্শক📰জীবননগরে মনোহরপুরে ভৈরব নদের পাড়ে ২ হাজার গাছ কর্তন📰বিএনপি নেতা হত্যা মামলায় আলমডাঙ্গার সাবেক ওসি বিপ্লব গ্রেপ্তার📰দামুড়হুদার নাটুদহে লংমার্চ উপলক্ষে জামায়াতের আলোচনা📰মাথাভাঙার ভাঙনে আতঙ্কে নগরবোয়ালিয়ার ১৫ পরিবার📰১২ কেজি এলপিজির দাম এবার ৩০০ টাকা বাড়ানোর প্রস্তাব
হোম পেজশিক্ষা চুয়াডাঙ্গায় প্রাথমিকের শিক্ষক হচ্ছেন ৮৬ জন

 চুয়াডাঙ্গায় প্রাথমিকের শিক্ষক হচ্ছেন ৮৬ জন




নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য ৮৬ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। গত ২৪ সেপ্টেম্বর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মন্ডল স্বাক্ষরিত নিয়োগপত্রে তাদের নির্বাচনের তথ্য জানানো হয়। নির্বাচিতদের আগামী ১ অক্টোবরের মধ্যে চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা অফিসে স্বশরীরে উপস্থিত হয়ে যোগদানপত্র জমা দিতে বলা হয়েছে।
নিয়োগপত্রের তথ্য অনুযায়ী, জেলার চার উপজেলার মধ্যে সবচেয়ে বেশি ২৭ জন নির্বাচিত হয়েছেন আলমডাঙ্গা উপজেলায়। এরপর দামুড়হুদায় ২২ জন, জীবননগরে ২০ জন এবং চুয়াডাঙ্গা সদর উপজেলায় ১৭ জন নির্বাচিত হয়েছেন। নির্বাচিত ৮৬ জনের মধ্যে ৬৩ জন পুরুষ এবং ২৩ জন নারী। নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতনস্কেল-২০১৫ অনুযায়ী ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা বেতনক্রমের (গ্রেড-১৩) আওতায় রাজস্ব খাতভুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পেয়েছেন।
চুয়াডাঙ্গা সদর উপজেলায় নির্বাচিত ১৭ জন হলেনÑদৌলতদিয়াড় দক্ষিণপাড়ার নয়ন পারভেজ, হুলিয়ামারী গ্রামের মহিউদ্দীন, সাদেক আলী মল্লিক পাড়ার রুমানা ইসলাম, ফুরশেদপুর গ্রামের মোস্তাফিজুর রহমান, মল্লিকপাড়ার উম্মে সুলাইম মৌ, ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়ার ওয়াহিদা আশরাফী, বলদিয়া গ্রামের হাফিজুর রহমান, কুতুবপুর গ্রামের মোস্তফা নাহিদ হাসান, বুড়োপাড়া গ্রামের মিলন আহাম্মদ, গহেরপুর গ্রামের সোয়েব আক্তার, সরিষাডাঙ্গা গ্রামের শিপন আলী, বেগমপুর চিলমারীপাড়ার নজরুল ইসলাম, ডিহিকৃঞ্চপুরের সজীব হোসেন, কোর্টপাড়ার ফাতেমা তুজ জোহরা, ৬৩ আড়িয়া গ্রামের আনোয়ার হোসেন, বালিয়াকান্দি গ্রামের আরাফাত হোসেন এবং রাঙ্গিয়ারপোতা গ্রামের আলামিন হোসেন।
আলমডাঙ্গা উপজেলায় নির্বাচিত ২৭ জন হলেনÑবড়পুটিমারী গ্রামের উম্মে ছালমা রুমা, হাড়োকান্দী গ্রামের জাহাঙ্গীর আলম, রামচন্দ্রপুর গ্রামের আবু বকর সিদ্দিক, নওলামারী গ্রামের সুমন আলী, খাসকররা গ্রামের সাব্বির আহমেদ, নান্দবার গ্রামের মাজেদুল ইসলাম, দুর্লভপুর গ্রামের শফিউর রহমান, মাধবপুর গ্রামের সাদ্দাম হোসেন, ঘোলদারী গ্রামের মেজরাহুল ইসলাম, পাইবপাড়া গ্রামের রাজন মিয়া, কেশবপুর গ্রামের উজ্জল মিয়া, আলমডাঙ্গা কোর্টপাড়ার জেবা জেসমিন, গোবিন্দপুরের কাঞ্চন খাতুন, কেশবপুরের নাহিদা খাতুন, ভোগাইল গ্রামের জুয়েল রান, খাসকররা গ্রামের মাহমুদা খাতুন, বড় গাংনী গ্রামের কাজল উদ্দীন, রামনগর গ্রামের নাজমুল হুদা, বড় গাংনীর মাহফুজুর রহমান, ফরিদপুরের আশরাফুল ইসলাম, মাধবপুরের তানিয়া আক্তার, দক্ষিণ গোবিন্দপুরের বিপুল হোসেন, আঠারখাদা গ্রামের মঈনুল ইসলাম, হাকিমপুরের সেলিম হোসেন, কুয়াতলার খালিদ হোসেন সবুজ, শেখপাড়ার তানজিলুর রহমান এবং ভাংবাদীয়া গ্রামের রুমকী খাতুন।
দামুড়হুদা উপজেলায় নির্বাচিত ২২ জন হলেনÑহরিরামপুরের রুমি ইয়াসমিন, রামনগর গ্রামের ইকরামুল হক, ইব্রাহিমপুরের লিমন আলী, বোয়ালমারী গ্রামের একরামুল হক, বিষ্ণুপুর গ্রামের সাজিবুল ইসলাম, কলাবাড়ী গ্রামের আফরোজা খাতুন, পুরাতন বাস্তপুরের ইয়ারুল হক, আরামডাঙ্গা গ্রামের তারিকুজ্জামান মানিক, পীরপুরকুল্লা গ্রামের শেখ ফরিদ, শিবনগরের হাবিবুর রহমান, দর্শনা রামনগরের সুমাইয়া তাজনীন ইমা, দর্শনার বি.এম. নাহিদ, সদাবরির জাহিদ হাসান, দামুড়হুদার আমির হোসেন, মোক্তারপুরের আল রিফাত, পোতারপাড়ার রাজিব হোসাইন, দর্শনা মোবারকপাড়ার নিয়াজ মোর্শেদ, মদনার সুমি খাতুন, শিবনগরের জজ সাহেব, মুন্সীপুরের নাজমুন্নাহার, কুতুবপুরের ফারজানা খাতুন এবং দশমীর আলী হোসেন।
জীবননগর উপজেলায় নির্বাচিত ২০ জন হলেনÑধোপাখালী গ্রামের জনি আহমেদ, রাজনগর স্টেডিয়ামপাড়ার সাবিহা সাবরিনা, খয়েরহুদার জেসমিন আরা, ডুমুরিয়া গ্রামের মনজুরা খাতুন, মেদিনীপুরের রুহুল আমীন, সিংনগরের আব্দুল জব্বার, বাড়ান্দী কুমারপাড়ার খালিদ হোসেন, নারায়ণপুর সরকারপাড়ার সুবর্ণা আক্তার, মনোহরপুরের ইমরান হোসেন, উথলী গ্রামের ইলিয়াস শাহী, নিধিকুন্ডু গ্রামের রাহাদ খান, সুটিয়া গ্রামের সামসুন নাহার, পুরাতন তেঁতুলিয়া গ্রামের সাজেদুর রহমান সবুজ, কাশিপুরের মুক্তার আলী, সুটিয়া গ্রামের রনি আহমেদ, জীবননগর দৌলৎগঞ্জের আব্দুল্লাহ আল মামুন, ডুমুরিয়া গ্রামের রুবেল খাঁন, আশতলাপাড়ার জাহানারা খাতুন, উথলী গ্রামের তাহমিনা খাতুন এবং শ্রীরামপুর গ্রামের শাকিল আহমেদ।
নিয়োগপত্রে নির্বাচিত শিক্ষকদের জন্য বেশ কিছু শর্তও উল্লেখ করা হয়েছে। যোগদানের তারিখ থেকে প্রথম দুই বছর তাদের শিক্ষানবিশকাল হিসেবে গণ্য হবে। এ সময়ে কর্মদক্ষতা, আচরণ ও চাকরির রেকর্ড সন্তোষজনক হলে বিধি অনুযায়ী চাকরি স্থায়ীকরণের বিষয় বিবেচনা করা হবে। শিক্ষানবিশকালে কোনো ধরনের অসদাচরণ হলে কারণ দর্শানোর নোটিশ ছাড়াই চাকরি থেকে অপসারণের বিধান রাখা হয়েছে। এ সময় বদলির আবেদনও করা যাবে না। নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের শিশুদের শারীরিক বা মানসিকভাবে নির্যাতন না করার বিষয়ে সতর্ক করা হয়েছে। এমন আচরণ প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। একই সঙ্গে নিয়োগের সময় দেওয়া কোনো তথ্য বা সনদ পরবর্তী সময়ে মিথ্যা, জাল বা ত্রুটিপূর্ণ প্রমাণিত হলে নিয়োগ বাতিল করা হবে এবং প্রচলিত আইন অনুযায়ী ফৌজদারি মামলা করা হতে পারে। নিয়োগ পাওয়ার পর শিক্ষকদের সরকার নির্ধারিত দুই মাসের প্রশিক্ষণে অংশ নিতে হবে। পাশাপাশি চাকরিতে যোগদানের চার বছরের মধ্যে নির্ধারিত মৌলিক প্রশিক্ষণ (পিটিআই) গ্রহণ করতে হবে। ওই প্রশিক্ষণে অংশ নিতে ব্যর্থ হলে বা প্রশিক্ষণ সম্পন্ন না করলে চাকরি স্থায়ী করা হবে না এবং চাকরিবিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। এছাড়া যোগদানের সময় ৩০০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে একটি বন্ড দিতে হবে। এতে নিয়োগপ্রাপ্ত শিক্ষক নিজে বা পরিবারের কোনো সদস্য যৌতুক নেবেন না এবং যৌতুক দেবেন নাÑএ মর্মে অঙ্গীকার করতে হবে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নিয়োগপত্র অনুযায়ী, নির্বাচিতদের নির্ধারিত সময়ের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপস্থিত হয়ে যোগদান প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ