আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজরাজনীতিজনগণের আস্থা অর্জনে সৎ ও দায়িত্বশীল হতে হবেঃ এমপি রাসেল 

জনগণের আস্থা অর্জনে সৎ ও দায়িত্বশীল হতে হবেঃ এমপি রাসেল 




নিজস্ব প্রতিবেদক:

জনগণের আস্থা অর্জন করতে হলে প্রার্থীদের সৎ, যোগ্য ও দায়িত্বশীল মানুষ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে বলে মন্তব্য করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। তিনি বলেন, সামাজিক কাজে সবার আগে নিজেকে এগিয়ে আসতে হবে এবং মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়াতে হবে। শুধু নির্বাচনের সময় নয়, সারা বছর মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা থাকতে হবে। গতকাল শনিবার বিকেল তিনটায় আলমডাঙ্গার আল-আমিন সোসাইটি মিলনায়তনে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীদের নিয়ে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, জনগণের প্রত্যাশা ছিল একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত হবে। মানুষ এমন একটি সমাজ চেয়েছিল, যেখানে দুর্নীতি, সুদ, ঘুষ, চাঁদাবাজি ও টেন্ডারবাজির মতো অনিয়ম থাকবে না। কিন্তু সেই প্রত্যাশা পূরণ না হয়ে বরং এসব অনিয়ম আরও বেড়েছে বলে তিনি মন্তব্য করেন। পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, বাঘের ভয়ে উঠলাম গাছে, ভূত বলছে পাইছি কাছে। তার মতে, এক ধরনের অনিয়ম ও বৈষম্য থেকে মুক্তির প্রত্যাশা থাকলেও মানুষ নতুন করে নানা সমস্যার মুখোমুখি হচ্ছে। এ অবস্থায় জনপ্রতিনিধি হতে আগ্রহীদের জনগণের প্রত্যাশা উপলব্ধি করতে হবে এবং মানুষের আস্থা অর্জনে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
কর্মশালায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও ডাউকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ইউসুফ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হুসাইন, জেলা যুব বিভাগের সভাপতি ও আলমডাঙ্গা পৌরসভার মেয়র পদপ্রার্থী শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু এবং জেলা আইন ও আদালত সম্পাদক ও আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী দারুস সালাম। এছাড়া উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সাবেক আমির ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শফিউল আলম বকুল, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি তরিকুল ইসলাম, তারবিয়াত সম্পাদক বিলাল হোসাইন, শ্রম বিভাগের সভাপতি মেহেদি হাসান, যুব সম্পাদক নাজমুল হক ও মানবসম্পদ সম্পাদক শফিউজ্জামান মিঠু। কর্মশালায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীরাও অংশ নেন। তাদের উদ্দেশে বক্তারা জনসেবাকে অগ্রাধিকার দেওয়া, মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমে জনগণের বিশ্বাস অর্জনের ওপর গুরুত্ব দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সেক্রেটারি ও বেলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মামুন রেজা।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ