আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজদেশের খবরখুলনা বিভাগজীবননগরে শহীদ মফিজুর রহমানের পরিবারকে এক জোড়া গাভি উপহার দিলেন এমপি রুহুল...

জীবননগরে শহীদ মফিজুর রহমানের পরিবারকে এক জোড়া গাভি উপহার দিলেন এমপি রুহুল আমিন




জীবননগর অফিস:

চুয়াডাঙ্গার জীবননগরে শহীদ মফিজুর রহমানের পরিবারের খোঁজখবর নিতে তার বাড়িতে গেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির রুহুল আমিন। গতকাল বুধবার বিকেল চারটার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন তিনি। এ সময় শহীদ পরিবারের জন্য এক জোড়া গাভি উপহার দেন সংসদ সদস্য। সাক্ষাৎকালে রুহুল আমিন শহীদ মফিজুর রহমানের ৯০ বছর বয়সী মায়ের সঙ্গে কথা বলেন এবং তার শারীরিক অবস্থার খোঁজ নেন। পাশাপাশি শহীদের দুই কন্যা রাদিয়া রাব্বি মানহা ও মিফতাহুল জান্নাহর প্রতি স্নেহ ও সহমর্মিতা প্রকাশ করেন। পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সময় কাটিয়ে তাদের খোঁজখবর নেন তিনি।
শহীদ পরিবারের জন্য এক জোড়া গাভি উপহার দেয়ার মাধ্যমে পরিবারটির পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন সংসদ সদস্য। এ উদ্যোগের মধ্য দিয়ে পরিবারের প্রতি সহযোগিতা ও সহমর্মিতা প্রকাশ করা হয়। পরে আসরের নামাজ আদায় শেষে উপস্থিত মুসল্লিদের নিয়ে শহীদ মফিজুর রহমানের পরিবারের কল্যাণ, তার মায়ের সুস্থতা এবং দুই কন্যার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, জেলা কর্মপরিষদ সদস্য হাফিজুর রহমান ও জিয়াউল হক, জীবননগর উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজিদুর রহমান, সেক্রেটারি মাহফুজুর রহমান, বেলাল হোসেন, মাওলানা আবু বকর এবং জীবননগর পৌর জামায়াতের আমির ফিরোজ হোসেনসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ