আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজরাজনীতিচুয়াডাঙ্গায় কারাবন্দি বিএনপির প্রবীণ নেতা ইংরেজের মৃত্যু

চুয়াডাঙ্গায় কারাবন্দি বিএনপির প্রবীণ নেতা ইংরেজের মৃত্যু




নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা জেলা কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদি আনোয়ার হোসেন ইংরেজ (৬৪) মারা গেছেন। গতকাল বুধবার রাত ১১টা ৫৫ মিনিটে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি হৃদ্রোগসহ ডায়াবেটিস, হাঁপানি ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। আনোয়ার হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র স্কুলপাড়ার মৃত আমিরুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় বিএনপির একজন প্রবীণ নেতা ছিলেন।
চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেলার (চলতি দায়িত্ব) শাখাওয়াত হোসেন জানান, মারামারির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে আনোয়ার হোসেন কারাগারে ছিলেন। গত ৩০ সেপ্টেম্বর তাকে কারাগারে আনা হয়। শারীরিক অসুস্থতার কারণে গত ১৭ অক্টোবর থেকে তিনি কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শাখাওয়াত হোসেন আরও বলেন, বুধবার রাতে আনোয়ার হোসেনের শারীরিক অবস্থার অবনতি হলে রাত ১১টা ৫ মিনিটে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টা ৫৫ মিনিটে তার মৃত্যু হয়।
কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, আনোয়ার হোসেনের বিরুদ্ধে জি আর মামলা নম্বর ৭০৪/১৯ এবং টিআর মামলা নম্বর ৯৬/২০-এর অধীনে দণ্ডবিধির ৩২৪ ধারায় সাজা হয়েছিল। আদালত তাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে আরও ৬০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করার আদেশ দেয়া হয়েছিল।
জেলার শাখাওয়াত হোসেন জানান, মৃত্যুসনদে আনোয়ার হোসেনের মৃত্যুর কারণ হিসেবে হার্ট অ্যাটাক বা তীব্র হৃদ্যন্ত্রের সমস্যা উল্লেখ করা হয়েছে। তার ডায়াবেটিস, হাঁপানি ও উচ্চ রক্তচাপও ছিল। তিনি বলেন, মৃত্যুর পর মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। বিধি অনুযায়ী, সুরতহাল ও ময়নাতদন্তের প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ