আজ ,,
,

শিরোনামঃ
📰একক প্রস্তুতি জামায়াতের , এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ার শঙ্কা📰দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে গাছ কেটে ফেলে রাখায় রহস্য ঘনীভূত📰আলমডাঙ্গার প্রাপগপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের আহত ৭ 📰চুয়াডাঙ্গায় নজরুল উৎসবের পঞ্চম দিনে মঞ্চস্থ রিক্তের বেদন📰চুয়াডাঙ্গার ভান্ডারদহে গৃহবধূকে আহত করে সোনার চেইন ছিনতাই📰আলমডাঙ্গা পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন গ্রেফতার, মাদক উদ্ধার📰দর্শনায় কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ📰চুয়াডাঙ্গায় প্রার্থী মনোনয়ন নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা অনুষ্ঠিত📰দামুড়হুদায় বুলডেজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো দুই অবৈধ ইটভাটা📰মালয়েশিয়া যাওয়ার পথে ১৪ বছরেও ফেরেননি গাংনীর নিখোঁজ চারজন
হোম পেজদেশের খবরখুলনা বিভাগতিতুদহে বিশ্ব পথশিশু দিবস পালন 

তিতুদহে বিশ্ব পথশিশু দিবস পালন 




তিতুদহ প্রতিনিধি:

চুয়াডাঙ্গার তিতুদহে বিশ্ব পথশিশু দিবস উপলক্ষে দুই শতাধিক এতিম, অসহায় ও দুস্থ মাদরাসা শিক্ষার্থীকে নিয়ে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে ‘মানবতার জন্য’ সংস্থা। শিশুদের পাশে দাঁড়ানো এবং তাদের মধ্যে আনন্দ ছড়িয়ে দেয়ার লক্ষ্য নিয়ে গতকাল শুক্রবার তিতুদহ ইউনিয়নের ৬২ নম্বর আড়িয়া দাখিল মাদরাসা মাঠে এ আয়োজন করা হয়। দিনব্যাপী আয়োজনে স্থানীয় সমাজসেবক, শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তি এবং সংগঠনের সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানে শিশুদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি তাদের কল্যাণ ও অধিকার নিশ্চিত করার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
‘মানবতার জন্য’ সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মান্নানের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি শাহিন সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিতুদহ ইউনিয়নের সমাজসেবক রাফিজ উদ্দিন, গিরীশনগর মাধ্যমিক বিদ্যালয় ও ৬২ নম্বর আড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হামিদুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক খায়রুল ইসলাম, ইসাহাক আলী, বাবু ও আবদুর রাজ্জাক। এছাড়া অনুষ্ঠানে ৬২ নম্বর আড়িয়া দাখিল মাদরাসার সভাপতি তৌহিদ এবং মাহাবুব হাসান উপস্থিত ছিলেন। ‘মানবতার জন্য’ সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আবু সাইদ, অর্থ সম্পাদক মামুনুর রশীদ, সুলতান, মুনজুরুল, রনি, ঝন্টু ও মশিউরসহ সংগঠনের অন্যান্য সদস্য।
আয়োজকেরা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো দয়া নয়, এটি সামাজিক দায়িত্ব। পথশিশু, এতিম ও অসহায় শিশুদের শিক্ষা, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রÑসব পক্ষকেই সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। বিশ্ব পথশিশু দিবসের এই আয়োজনের মধ্য দিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের প্রতি সমাজের দায়িত্ববোধ আরও জোরালো হবে বলে আশা প্রকাশ করেন তারা। বিশেষ করে প্রত্যন্ত এলাকার অসহায় ও দুস্থ শিশুদের নিয়ে এ ধরনের আয়োজন নিয়মিত করার ওপরও গুরুত্ব দেন আয়োজকেরা। দিনব্যাপী আয়োজনে দুই শতাধিক মাদরাসা শিক্ষার্থীর অংশগ্রহণ অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে। স্থানীয় ব্যক্তিদের উপস্থিতি ও সংগঠনের স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণে পুরো আয়োজনটি পরিণত হয় শিশুদের জন্য আনন্দঘন এক মিলনমেলায়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ